সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

সিলেট টিম বিপিএল নিয়ে নানান আলোচনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বিপিএল সিলেট টিম- নিয়ে ক্রিকেটমোদীদের মাঝে চলছে আলোচনা। কেউ মন্তব্য করেছেন এবারের দলটি সেরা দল, কেউ বলছেন সাদামাটা ও গতানুগতিক।

১৯ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। তার আগে গতকাল তিনটি ফ্র্যাঞ্চাইজি তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে। বাকি চার দল বুধবার(১৭ জানুয়ারি) জানিয়ে দিয়েছে ক্যাপ্টেন নাম। যেখানে একমাত্র দল হিসেবে সহ-ক্যাপ্টেনের নামও ঘোষণা করেছে সিলেট স্ট্রাইকার্স।

একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট স্ট্রাইকার্স জানিয়েছে, তাদের দলকে নেতৃত্ব দিবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার সহকারী করা হয়েছে মোহাম্মদ মিঠুনকে।তবে মাশরাফিকে বিপিএলে শুরুতে পাওয়া নিয়ে আছে শঙ্কা। চোট পাওয়া মাশরাফির বর্তমান অবস্থা ‘ফিফটি-ফিফটি’ বলে জানা গেছে।

সিলেট দলের একটি সূত্র জানিয়েছে, শেষের দিকে যেন তাকে কিছু ম্যাচ খেলাতে পারে, এজন্য শুরুতে ঝুঁকি নিয়ে মাশরাফিকে খেলানোর ভাবনা নেই তাদের।

এমনকি আজ বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বাকি ছয় দলের অধিনায়ক উপস্থিত থাকলেও সেখানে ছিলেন না মাশরাফি। ঢাকা সেনানিবাসে বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সিলেটের প্রতিনিধিত্ব করেন মিঠুন।ট্রফি উন্মোচন অনুষ্ঠানে না গেলেও বুধবার মিরপুরে সিলেটের অনুশীলনের শেষ ভাগে আসেন মাশরাফি।যদিও অনুশীলন করেননি এই পেসার।

সিলেট স্ট্রাইকার্স স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন (সহ-অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব, রায়ান বার্ল, হ্যারি টেক্টর, বেন কাটিং, সামিত প্যাটেল, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী চৌধুরী, রিচার্ড এনগারাভা, দুশান হেমন্ত, বেনি হাওয়েল, শ্যানন গ্যাব্রিয়েল, শফিকুল ইসলাম, নাঈম হাসান, জাওয়াদ রোয়েন, নাজমুল ইসলাম অপু, শামসুর রহমান শুভ, সালমান হোসেন ইমন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট টিম বিপিএল নিয়ে নানান আলোচনা

আপডেট সময় : ০৫:২০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪