সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

চার প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুরে উপজেলার উত্তর শাহবাজপুর বাজারে এই অভিযান চালানো হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করেছে শাহবাজপুর পুলিশ ফাঁড়ি। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, প্যাকেটজাত খাদ্য পণ্যের গায়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য উল্লেখ না থাকা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শাহবাজপুর বাজারে অবস্থিত তাহমিনা হোটেলকে ৩ হাজার টাকা, আলাউদ্দিন স্টোরকে ৫ হাজার টাকা, শহীদ ভ্যারাইটিজ স্টোরকে ১২ হাজার টাকা, সাকিব চাউল এন্ড সুপারী আড়ৎকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চার প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা 

আপডেট সময় : ০৪:৪১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪