সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

ব্যারিস্টার সুমনের ঈগলের কাছে প্রায় ১ লাখের বেশী ভোটের ব্যবধানে ডুবল নৌকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪ ১৯৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিনিধি :

ঘোষিত নির্বাচনের ফলাফল অনুযায়ী,স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা সুমন ১ লাখ ৬৮ হাজার ৫৬৯ ভোট পেয়েছেন।এ আসনের সুমনের নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী পেয়েছেন ৬৯ হাজার ৪৩০ ভোট।এতে ৯৯ হাজার ১৩৯ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার সুমন।সুপ্রিম কোর্টের আইনজীবী সুমন ২০২১ সালে যুবলীগের কেন্দ্রীয় কমিটির পদ থেকে বহিষ্কার হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উপস্থিতি দিয়ে তিনি নেটিজেনদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেন। এতে তিনি রাজনীতিতে সুমন মডেল হিসেবে নতুন চিত্র সৃষ্টি করলেন।শুধু ফেইসবুকেই তার অনুসারী ৫৫ লাখের বেশি। সেখানে চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত যে হবিগঞ্জ-৪ আসনে তিনি সংসদ সদস্য প্রার্থী হয়েছেন, সেখানে ভোটার সাকুল্যে ৫ লাখ ১২ হাজার ৩০৮ জন।অর্থাৎ ১১ ভাগের এক ভাগ।

আইন পেশায় সুমন ব্যারিস্টারি পড়ে এসেছেন যুক্তরাজ্য থেকে,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের দায়িত্ব পালন করেছিলেন।রাজনীতিতে যুক্ত ছাত্রজীবন থেকেই,ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে। তবে এসব ছাপিয়ে এখন তার পরিচয় বলতে গেলে সামনে আসে সোশাল মিডিয়া সেলিব্রিটি’অন্তর্জালে সবাই তাকে চেনে ‘ব্যারিস্টার সুমন’ নামে।সেই পরিচয় নিয়েই দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জে নিজের এলাকায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৪৩ বছর বয়সী সুমন। ঈগল প্রতীক নিয়ে পাল্লা দিয়েছেন প্রতিমন্ত্রী মাহবুব আলীর নৌকার সঙ্গে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্যারিস্টার সুমনের ঈগলের কাছে প্রায় ১ লাখের বেশী ভোটের ব্যবধানে ডুবল নৌকা

আপডেট সময় : ০৫:৫৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪