সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান প্রধানমন্ত্রীর পক্ষে মাজারে গিলাফ ছড়ালেন সিসিক প্রশাসক কর্মশালায় সিসিক প্রশাসক শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক এসএমপির ৮ মাসের তৎপরতায় বড় ধরনের সাফল্য সিলেটের পাথর কোয়ারি চালু নিয়ে ঢাকার সভায় সিদ্ধান্ত সেবা বৃদ্ধির লক্ষ্যে পাঁচ ভাগে বিভক্ত করা হচ্ছে সিলেট সিটি করপোরেশন কেরালায় বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয় আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান ভোট দিয়ে বেহেশত নয়, আমলই আসল: গয়েশ্বর চন্দ্র রায় ‘আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক’

রাস্তা বন্ধ করে জনসমাবেশ করায় এমপি প্রার্থী মাহবুবকে শোকজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলীকে কারণ দর্শানোর (শোকজ) দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে চুনারুঘাট মধ্যবাজারে রাস্তার উপর সমাবেশ করার কারণে তাকে এ শোকজ করা হয়। ৫ জানুয়ারী এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার জন্য তাকে নির্দেশ দেয়া হয়। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন এ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান ও সিনিয়র সহকারি জজ সবুজ পালের পেশকার শরিফ খন্দকার রুবেল। তিনি জানান, চুনারুঘাট মধ্যবাজার প্রধান সড়কের উপর মঞ্চ নির্মাণ করে মঙ্গলবার বিকেলে প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী সমাবেশ করেছেন।

ফলে রাস্তায় জন চলাচলে বিঘ্ন ঘটে এবং গাড়ির যানজট সৃষ্টি হয়। নির্বাচন অনুসন্ধান কমিটি প্রধান ও সিনিয়র সহকারি জজ সবুজ পাল স্বশরীরে হাজির হয়ে বিষয়টি দেখে তাকে শোকজ করা হয়।কারণ দর্শানোর চিঠিতে উল্লেখ করা হয়, ২ জানুয়ারি চুনারুঘাট শহরের মধ্যবাজারে এ আসনের নৌকা প্রতীকের প্রার্থী প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী চুনারুঘাট মধ্য বাজারে রাস্তার উপর মঞ্চ তৈরী করে একটি নির্বাচনী সমাবেশ করেন। এ সময় আশপাশের রাস্তা পুরো বন্ধ করে দেয়া হয়।

আসামপাড়া, বাল্লা ও জগদীশপুর সড়কে যানবাহন ও জনগণের চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি-০৬ (ঘ) ভঙ্গ করা হয়েছে বলে নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট প্রতীয়মান হয়েছে। এ অবস্থায় আগামী ৫ জানুয়ারীর মধ্যে প্রার্থী নিজে অথবা তার একজন প্রতিনিধির মাধ্যমে স্বশরীরে কমিটির কার্যালয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাস্তা বন্ধ করে জনসমাবেশ করায় এমপি প্রার্থী মাহবুবকে শোকজ

আপডেট সময় : ০৫:৩৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪