সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

ব্যারিস্টার সুমনের সমর্থকদের উপর হামলা,আহত ৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ঈগল সমর্থক ৭ জন আহত হয়েছে। আহত সুহেল মিয়া কে প্রথমে চুনারুঘাট ও পরে গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সুহেল বাগবাড়ি গ্রামের মৃত অনু মিয়ার পুত্র।গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুনারুঘাট মধ্যবাজারে এ ঘটনা ঘটে।

হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ব্যক্তিগত সহকারী রাব্বি হাসান জানান, গতকাল মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ঈগল মার্কার পক্ষে প্রচারণা শেষে সন্ধ্যা ৭ টার দিকে তারা চুনারুঘাট পৌছেন। এ সময় ঈগল প্রতীকের পক্ষে মাইকে গান বাজালে চুনারুঘাট মধ্য বাজারে নৌকার সমর্থনে ছাত্রলীগের একটি মিটিং থেকে গান বন্ধ করার জন্য বলা হয়। এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীরা ঈগল মার্কার সমর্থকদের উপর হামলা চালায়। এতে ঈগল মার্কার ৬/৭ জন আহত হয়। আহতদের চুনারুঘাট হাসপাতালে চিকিৎসা দেয়ার পর গুরুতর আহত সুহেল মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্যারিস্টার সুমনের সমর্থকদের উপর হামলা,আহত ৭

আপডেট সময় : ০৫:২২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪