সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান রাজধানীতে আজ চালু হচ্ছে ‘পিং ক বাস’ চালক সুপারভাইজার যাত্রী-সবাই নারী সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরে জিনিয়া ডেস্ক ও ড্রোন কার্যক্রম পরিদর্শন সিলেটে সচেতনতা সৃষ্টির মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শাহ পীর কেল্লা বাবার মাজারের দানবাক্সে ১ কোটি ৩ লাখ টাকা সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৫, প্রাণহানী ২ হবিগঞ্জে থানায় আটকের ২১ ঘন্টা পর মুক্তি পেল আলোচিত সেই’ মাহদি সিলেট উপশহর থেকে বিদেশী নকল টাকাসহ আ*ট*ক ২ সিলেটের রায়নগরে নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতির সন্তানরা সংবাদ সম্মেলন করে জানান প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, নিরপেক্ষ, স্বচ্ছ এবং সর্বোচ্চ পর্যায়ে তাদের শাস্তির দাবি সিলেট বেকারি ফ্যাক্টরি ও মসলা গুড়াকরণ মিলে প্রশাসনের অভিযানে দুটি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড সিলেট ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ ৪ দালাল আটক

হামাস নেতা নিহত,ইসরাইলের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ হিজবুল্লাহর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : অনলাইন সংস্করণ

লেবাননে থাকা ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা সালেহ আল-অরৌরিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ।সালেহ আল-অরৌরি ছিলেন হামাসের পলিটব্যুরোর উপপ্রধান। 

মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের একটি ভবনে ড্রোন হামলা চালিয়ে তাকে ও আল-কাসেম ব্রিগেডসের দুই কমান্ডারসহ সাতজনকে হত্যা করে ইসরাইল। ওই হামলার পরই প্রতিশোধ ও ‘শাস্তি’ দেওয়ার হুমকি দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ দাবি করেছে- ইসরাইলের দখলকৃত মার্জ এলাকায় ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করা হয়েছে।

তারা আরও জানিয়েছে, সালেহ আল-অরৌরিকে হত্যার পর প্রতিশোধ নেওয়ার যে কথা তারা দিয়েছিল, সেই কথা অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। পরে আরও পদক্ষেপ নেওয়া হবে।তবে এই মিসাইল হামলার ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানায়নি হিজবুল্লাহ। এ ছাড়া ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকেও সেনাদের ওপর হামলার ব্যাপারে রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানিয়েছে, হিজবুল্লাহর ট্যাংক বিধ্বংসী মিসাইলের আঘাতে মানেরার একটি সেনাচৌকির দুই সেনা সামান্য আহত হয়েছেন।সালেহ আল-অরৌরিকে হত্যার পর হামাস-ইসরাইল যুদ্ধ এখন লেবাননে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হামাস নেতা নিহত,ইসরাইলের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ হিজবুল্লাহর

আপডেট সময় : ০৪:৩৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪