সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ১, সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেটে অসামাজিক কার্যকলাপ,দুটি আবাসিক হোটেল সিলগালা সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাইপণ্য জব্দ,আটক ১

সিলেট-৩ আসনে এনপিপি প্রার্থীর পোস্টার-ব্যানার ময়লা লাগিয়ে ও জ্বালিয়ে দেওয়ার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ১৯১ বার পড়া হয়েছে

রুহুল আমীন তালুকদার, সিলেটঃ

দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউপির গণতন্ত্র বিকাশ মঞ্চ সমর্থিত ও ন্যাশনাল পিপল’স পার্টি(এনপিপি)’র প্রার্থী আনোয়ার হোসেন আফরোজের ব্যানার-পোস্টার ছিঁড়ে , ময়লা লাগিয়ে নষ্ট করে ও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

২৬ ডিসেম্বর মঙ্গলবার রাত ২•০০ থেকে ভোর ৬•০০ মধ্যে কামালবাজার ইউপির এনপিপির মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন আফরোজের নিজ গ্রাম ক্রোরীগ্রামে নির্বাচনী কার্যালয়ের অসংখ্য পোস্টার, ময়লা লাগিয়ে নষ্ট করে ও ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা।
এলাকার একজন জনপ্রিয় প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ তার সাথে এমন আচরণে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।
এ’ঘটনার বিষয়ে ২৭ ডিসেম্বর বুধবার এনপিপির মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ নিজে দক্ষিণ সুরামা থানায় উপস্হিত হয়ে সাধারণ ডায়রী করেন। যাহা দক্ষিণ সুরমা থানার সাধারণ ডায়রী নং ১৪২৩।
তিনি বলেন, মঙ্গলবার রাতে ইউনিয়নের ক্রোরীগ্রামে নির্বাচনী কার্যালয়ের পোস্টার-ব্যানার গুলো ময়লা লাগিয়ে নষ্ট করে, ছিঁড়ে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে। আমি বিষয়টি নিয়ে জেলা প্রশাসক পুলিশ সুপার জেলা নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি চাই নির্বাচন যেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়। জনসাধারণ যেন সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

তিনি আরও বলেন আমি চাই নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছে তারা যেন বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করে এবং আমিসহ সব প্রার্থীদের যেন সমানভাবে প্রচার প্রচারণার সুযোগ করে দেওয়া হয়। আমরা যেন একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠান করতে পারি সবাই মিলেমিশে যেন একটি অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারি সেই ব্যবস্থা যেন তৈরি করে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট-৩ আসনে এনপিপি প্রার্থীর পোস্টার-ব্যানার ময়লা লাগিয়ে ও জ্বালিয়ে দেওয়ার অভিযোগ

আপডেট সময় : ০৬:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩