সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান রাজধানীতে আজ চালু হচ্ছে ‘পিং ক বাস’ চালক সুপারভাইজার যাত্রী-সবাই নারী সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরে জিনিয়া ডেস্ক ও ড্রোন কার্যক্রম পরিদর্শন সিলেটে সচেতনতা সৃষ্টির মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শাহ পীর কেল্লা বাবার মাজারের দানবাক্সে ১ কোটি ৩ লাখ টাকা সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৫, প্রাণহানী ২ হবিগঞ্জে থানায় আটকের ২১ ঘন্টা পর মুক্তি পেল আলোচিত সেই’ মাহদি সিলেট উপশহর থেকে বিদেশী নকল টাকাসহ আ*ট*ক ২ সিলেটের রায়নগরে নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতির সন্তানরা সংবাদ সম্মেলন করে জানান প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, নিরপেক্ষ, স্বচ্ছ এবং সর্বোচ্চ পর্যায়ে তাদের শাস্তির দাবি সিলেট বেকারি ফ্যাক্টরি ও মসলা গুড়াকরণ মিলে প্রশাসনের অভিযানে দুটি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড সিলেট ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ ৪ দালাল আটক

গাজার শরণার্থী শিবিরে ইসরাইলের বিমান হামলা, নিহত ৭০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ১৭৮ বার পড়া হয়েছে

  ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের আল-মাগাজি শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।গাজার ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা রোববার গভীর রাতে বলেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর বিবিসির।

আশরাফ আল কুদরা জানিয়েছেন, গতকাল রোববার বিমান হামলা চালানো হয়। হামলায় জনবসতিপূর্ণ আবাসিক এলাকাটি ধ্বংস হয়ে গেছে। আল-মাগাজি ক্যাম্পের জনাকীর্ণ আবাসিক চত্বরে যা সংঘটিত হচ্ছে তা আসলে গণহত্যা।ভয়াবহ এ হামলায় অনেকেই আহত হয়েছেন। তাদের উদ্ধার করে আল আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার পর এক ভিডিওতে দেখা গেছে, অনেক শিশুর রক্তাক্ত দেহ ছড়িয়ে-ছিটিয়ে আছে। 

তবে ইসরাইলি সেনাবাহিনী বিবিসিকে জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।স্থানীয় এক ব্যক্তি জানান, হামলায় তিনি তার কন্যা এবং নাতিকে হারিয়েছেন। তীব্র হামলার কারণে তারা উত্তরাঞ্চল থেকে গাজার কেন্দ্রে পালিয়ে এসেছেন। তারা একটি ভবনের তৃতীয় তলায় বসবাস করতেন। হামলায় ভবনটির দেয়ালধসে গেলে তার নাতি ছাড়াও কন্যা এবং তার স্বামী নিহত হন। 

তিনি বলেন, ইসরাইল সাধারণ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এখানে কোনো নিরাপদ স্থান নেই। তারা আমাদের গাজা শহর ছেড়ে যেতে বলছে। আমরা নিরাপত্তার জন্য পালিয়ে গাজার কেন্দ্রে এসেছি। কিন্তু এখানেও মরতে হচ্ছে।ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইসরাইল বাহিনী প্রধান সড়কের সঙ্গে থাকা তিনটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে। সেখানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।গত ৭ অক্টোবর থেকে গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর চালানো হামলায় ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া বর্বর এ হামলায় এখন পর্যন্ত আহত হয়েছেন ৫৪ হাজারের বেশি মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজার শরণার্থী শিবিরে ইসরাইলের বিমান হামলা, নিহত ৭০

আপডেট সময় : ০৬:৫৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩