সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

বাংলাদেশ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে,এমন রাজনীতি করি না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ ১৬১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক:

 প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে বা দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে, এমন রাজনীতি করি না।শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ছয় জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। এদেশকে ভালোবাসি, এদেশের মানুষকে ভালোবাসি। এদেশের মানুষের জন্যই আমার সংগ্রাম।নির্বাচনে না এসে আবারও অগ্নিসন্ত্রাস শুরু করেছে বিএনপি, এমন দাবি করে আওয়ামী লীগ সভাপতি বলেন, তারা নির্বাচন ঠেকানোর নামে ২০১৩-১৪ সালের মতো আবারও অগ্নিসন্ত্রাস শুরু করেছে। তারা আবারও ভয়ংকর রূপ নিয়ে নেমেছে। রেলে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে।

বিএনপির নেতা কে এমন প্রশ্ন তুলে তিনি বলেন, তাদের দুই নেতাই তো সাজাপ্রাপ্ত। দুর্নীতি ও এতিমের টাকা আত্মসাৎ করে খালেদা জিয়া আজ সাজাপ্রাপ্ত। আর তার ছেলে তারেক রহমান হাওয়া ভবন খুলে দুর্নীতির আখড়া, সন্ত্রাস-জঙ্গিবাদ করে আমাদের বহু নেতা-কর্মীকে হত্যা করেছে। আর এ কারণে ২০০৭ সালে রাজনীতি করবে না এমন মুচলেকা দিয়ে দেশত্যাগ করে। এখন বিদেশ থেকে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মারার হুমকি দিচ্ছে।উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, এবারের ভোট উন্মুক্ত করে দেওয়া হয়েছে। জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। প্রত্যন্ত অঞ্চলেও উন্নতি ও কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সেই ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে,এমন রাজনীতি করি না

আপডেট সময় : ০৫:৩৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩