সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

মৌলভীবাজার-১,নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে জাপা প্রার্থীকে জরিমানা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ ১৬২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিবেদক :

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় বড়লেখা উপজেলার চান্দগ্রাম-বারইগ্রাম ব্রিজের পাশে আহমেদ রিয়াজ উদ্দিনের রঙিন পোস্টার সাঁটানো পাওয়ায় তাকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।অভিযানে বড়লেখা থানার এসআই মাহমুদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সহায়তা করেছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতকল্পে বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বড়লেখা উপজেলার বিভিন্ন স্থানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন অভিযান পরিচালনা করেন। অভিযানে বড়লেখা উপজেলা চান্দগ্রাম-বারইগ্রাম ব্রিজের পাশে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিনের রঙিন পোস্টার সাঁটানো পাওয়া যায়। এসময় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক পোস্টারটি অপসারণ করা হয়।  

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মৌলভীবাজার-১,নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে জাপা প্রার্থীকে জরিমানা 

আপডেট সময় : ০৯:১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩