সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

স্বামীর খোঁজে বাংলাদেশে আসা পাকিস্তানি নারীকে মারধর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ২২১ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি : অনলাইন সংস্করণ

বাংলাদেশি স্বামীর খোঁজে হবিগঞ্জের চুনারুঘাটে আসা পাকিস্তানি নারী মাহা বাজোয়াকে (৩০) পেটানোর অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার সকাল ৭টায় চুনারুঘাটের উত্তর বড়াইল এলাকায় এ ঘটনা ঘটে বলে পাকিস্তানি ওই নারী জানান।তিনি চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং মারপিটের ঘটনা সরকারি জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মাহা বাজোয়ার স্বামীর নাম সাজ্জাদ হোসেন মজুমদার (৩৫)।তিনি বড়াইল এলাকার শফি উল্লাহ মজুমদারের ছেলে।মাহা জানান,বুধবার রাতে সাজ্জাদ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বড়াইল এলাকায় বোনের বাড়ি ফিরেছেন জেনে সেখানে গিয়েছিলেন।এতে ক্ষিপ্ত হয়ে সাজ্জাদ ও তার স্বজনরা মাহাকে পিটিয়েছেন।এতে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়েছে।

তিনি বলেন, ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে মারপিটের ঘটনা জানিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছি।পরে গিয়েছি মামলা দায়েরের জন্য।চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন,ওই নারীকে মারপিটের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তদন্তে প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।এর আগে গত ৮ ডিসেম্বর স্বামীর খোঁজে চুনারুঘাটে আসেন মাহা।সেখানে সাজ্জাদের ভাইয়ের বাড়িতে তিনি অবস্থান নেন। পরবর্তীতে স্বামীর বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে পৃথক দুটি মামলাও দায়ের করেছেন।

৮ ডিসেম্বর সাজ্জাদের ভাই স্বপন মজুমদার জানিয়েছিলেন,২০১৪ সালে পাকিস্তানের লাহোরে ওই পাকিস্তানি তরুণীকে বিয়ে করেন সাজ্জাদ।এরপর সাজ্জাদ তাকে বাংলাদেশে নিয়ে আসেন এবং পরে পুনরায় পাকিস্তান চলে যান।সাজ্জাদ ১৭ নভেম্বর পুনরায় দেশে ফেরেন;একই দিনে বাংলাদেশে আসেন মাহাও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বামীর খোঁজে বাংলাদেশে আসা পাকিস্তানি নারীকে মারধর

আপডেট সময় : ০২:১৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩