সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান রাজধানীতে আজ চালু হচ্ছে ‘পিং ক বাস’ চালক সুপারভাইজার যাত্রী-সবাই নারী সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরে জিনিয়া ডেস্ক ও ড্রোন কার্যক্রম পরিদর্শন সিলেটে সচেতনতা সৃষ্টির মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শাহ পীর কেল্লা বাবার মাজারের দানবাক্সে ১ কোটি ৩ লাখ টাকা সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৫, প্রাণহানী ২ হবিগঞ্জে থানায় আটকের ২১ ঘন্টা পর মুক্তি পেল আলোচিত সেই’ মাহদি সিলেট উপশহর থেকে বিদেশী নকল টাকাসহ আ*ট*ক ২ সিলেটের রায়নগরে নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতির সন্তানরা সংবাদ সম্মেলন করে জানান প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, নিরপেক্ষ, স্বচ্ছ এবং সর্বোচ্চ পর্যায়ে তাদের শাস্তির দাবি সিলেট বেকারি ফ্যাক্টরি ও মসলা গুড়াকরণ মিলে প্রশাসনের অভিযানে দুটি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড সিলেট ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ ৪ দালাল আটক

ভারতের লোকসভা থেকে ১৫ বিরোধী এমপি বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ১৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : অনলাইন সংস্করণ

ভারতের পার্লামেন্টের নিম্মকক্ষ লোকসভার বিরোধী দলীয় ১৫ এমপিকে বহিষ্কার করা হয়েছে।লোকসভার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার অভিযোগে বৃহস্পতিবার তাদের বহিষ্কার করা হয়।চলমান অধিবেশনের বাকি সময়ের জন্য তাদের বহিষ্কার করেছেন স্পিকার।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বরখাস্ত ওই ১৫ এমপির মধ্যে অন্তত ৯ জন কংগ্রেসের।দুজন সিপিএম,দুজন ডিএমকে ও একজন সিপিআই দলের।তাদের মধ্যে কংগ্রেসের মানিকম ঠাকুর এবং ডিএমকে কানিমোঝিও রয়েছেন।বুধবার টিএন প্রথাপন,হিবি ইডেন,যোথিমনি,রাম্য হরিদাস এবং ডিন কুরিয়াকোস কুরিয়াকুস এই পাঁচ কংগ্রেস এমপিকে বরখাস্ত করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন পার্লামেন্ট-বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি।

লোকসভার নিরাপত্তা লঙ্ঘন করে দুই বিক্ষোভকারী আইনপ্রণেতাদের টেবিলের ওপর উঠে ছোট ক্যানিস্টার স্প্রে করে।এতে সেখানে হলুদ ধোঁয়া ছড়িয়ে পড়ে।এ ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা লঙ্ঘনের ইস্যুতে লোকসভা ও রাজ্যসভায় সরকারের বিবৃতি দাবি করে স্লোগান দেয় বিরোধীরা।প্রসঙ্গত,চলমান শীতকালীন অধিবেশন ৪ ডিসেম্বর শুরু হয়েছিল।আগামী ২২ ডিসেম্বর এটি শেষ হবে।কংগ্রেসের রাজ্যসভার সদস্য কেসি ভেনুগোপাল স্থগিতাদেশকে ভয়াবহ ও অগণতান্ত্রিক পদক্ষেপ বলে অভিহিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতের লোকসভা থেকে ১৫ বিরোধী এমপি বহিষ্কার

আপডেট সময় : ০১:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩