সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

এমসি কলেজের পাশের নর্দমা থেকে বস্তাবন্দী খন্ডবিখন্ড মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩০:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ১৯২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : অনলাইন ডেস্ক

এমসি কলেজের পাশের নর্দমা থেকে এক ব্যক্তির খন্ড-বিখন্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।মরদেহটি টুকরো টুকরো করে দুটি বস্তায় ভরে নর্দমায় ফেলে রাখা ছিল বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ।

মরদেহটি রণজিত দাস (৬৫) নামের এক ব্যক্তির বলে শনাক্ত করেছে পুলিশ।গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।নিখোঁজের ৫ দিন পর তার খন্ড-বিখন্ড মরদেহ উদ্ধার হলো।এ ঘটনার সাথে জড়িত সন্দেহে নগরীর বাদামবাগিচা এলাকার আবদুল মালেক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রণজিত দাস সিলেট মহানগরীর দুসকি এলাকার বাসিন্দা।শুক্রবার নিখোঁজের পর তার ছেলে শংকর দাস জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।পুলিশ জানায়, নর্দমা থেকে প্রচন্ড দুর্গন্ধ ভেসে আসছে টের পেয়ে এলাকার লোকজন পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে বস্তাবন্দি অবস্থায় রণজিত দাসের খন্ডবিখন্ড মরদেহ উদ্ধার করে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এমসি কলেজের পাশের নর্দমা থেকে বস্তাবন্দী খন্ডবিখন্ড মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:৩০:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩