সংবাদ শিরোনাম ::
ঘন কুয়াশায় বিমানবন্দরে নামতে পারেনি ২টি ফ্লাইট,কলকাতায় অবতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ১৭২ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক:
ঘন কুয়াশার কারণে দুটি যাত্রীবাহী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।বুধবার (১৩ ডিসেম্বর) সকালে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য জানান া
তিনি জানান,মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার সকাল সাতটা পর্যন্ত দুটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।পরে কলকাতা বিমানবন্দরে গিয়ে অবতরণ করে ফ্লাইট দুটি।সকালে সেগুলো শাহজালাল বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসতে শুরু করে।এর আগে গত সোমবার রাতে ঘন কুয়াশার কারণে প্রায় ছয় ঘণ্টা আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি শাহজালালে।



























