সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন,, এমন প্রধানমন্ত্রীই চায় জনগণ কক্সবাজারে রিসোর্টে ১০ পর্যটকের মৃত্যু সিলেটে আসল মোড়কের আড়ালে চলছিল নকল সিগারেটের বাণিজ্য,পুড়ানো হল ৩ লাখ টাকার সিগারেট নেতাকর্মীদের উদ্দেশে সিলেট মহানগর বিএনপির জরুরি নির্দেশনা সুধীজনদের মিলনমেলাজমকালো আয়োজনে কালবেলারপ্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরবাসীকে সিসিকপ্রশাসকের দুর্গাপূজারশুভেচ্ছা জ্ঞাপন সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে ভারতীয় মদ,ফেনসিডিল,ইয়াবাসহ গ্রেফতার ৩ শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে জেলা পুলিশের প্রস্তুতি সিলেট মহানগরে চার স্তরের নিরাপত্তা, সদর উপজেলায় ১৩০ মণ্ডপে ৮৩৪ আনসার সদস্য মোতায়েন

জিম্বাবুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল আইরিশরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে

 স্পোর্টস ডেস্ক : অনলাইন সংস্করণ

জিম্বাবুয়ে ক্রিকেট দলকে তাদের ঘরের মাঠেই পরাস্ত করল আয়ারল্যান্ড ক্রিকেট দল।তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারায় আইরিশরা।হারারেতে এই সিরিজ জয়ের মধ্য দিয়ে ইতিহাস গড়ল আইরিশরা। আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে আয়ারল্যান্ডের এটা প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। 

তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় ৮ উইকেটে ১৪৭ রান করে আয়ারল্যান্ড। টার্গেট তাড়ায় ৪২ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক সিকান্দার রাজা।কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ ক্রিকেটারকে ব্যাট দিয়ে মারতে উদ্যত হওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।যে কারণে সিরিজের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি তিনি।রাজার অবর্তমানে জিম্বাবুয়ে শেষ দুই ম্যাচে টানা হেরে সিরিজ হাতছাড়া করে। 

সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে ১৬৫ রান করেও ৪ উইকেটে হেরে যায় জিম্বাবুয়ে।আজ রোববার নিজেদের ঘরের মাঠ হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে ৬ উইকেটে মাত্র ১৪০ রান করতে পারেন জিম্বাবুয়ে।টার্গেট তাড়ায় ৭ ওভারে ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরানোর পাশাপাশি জয়ের বন্দরে পৌঁছে দেন হ্যারি ট্যাক্টর ও জর্জ ডকরিল। পঞ্চম উইকেটে তারা ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জিম্বাবুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল আইরিশরা

আপডেট সময় : ০৩:১৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩