সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

থানাহাজতের ভ্যান্টিলেটর ভেঙে পালানো আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ১৪৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন:

সিলেটের জকিগঞ্জ থানা হাজতের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যাওয়া চুরির মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাসেল আহমদ রাসু (২৪) কে গ্রেফতার করা হয়েছে।

হাজত থেকে পালিয়ে যাওয়ার প্রায় ৩০ ঘন্টার মাথায় বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার বিলেরবন্দ গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাবেদ মাসুদের নেতৃত্ব একদল পুলিশ। সে বিলেরবন্দ গ্রামের আলকাছ মিয়ার ছেলে।এরআগে একটি চুরির মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় বুধবার সকাল সাতটার দিকে তাকে বিলেরবন্দ এলাকা থেকে গ্রেফতার করে থানা হাজতে রেখেছিলো পুলিশ।ঐদিন সকাল ১০টার দিকে হাজতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তাৎক্ষণিক পুলিশ টের পায় হাজতের ভেন্টিলেটর ভেঙ্গে রাসেল আহমদ রাসু পালিয়েছে।এরপর তাকে আবারও গ্রেফতারে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ একাধিক স্থানে টানা অভিযান চালায়। অবশেষে ৩০ ঘন্টার মাথায় বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাকে গ্রেফতারে সক্ষম হয়। এ ঘটনায় রাসেল আহমদ রাসুর বিরুদ্ধে পুলিশ হেফাজত থেকে পলায়নের দায়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

অন্যদিকে,থানা হাজতের ভেন্টিলেটর ভেঙে চুরির মামলার ওয়ারেন্টভুক্ত আসামি পালানোর ঘটনা তদন্তে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মো.সেলিমকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ মামুন।কমিটির অন্য দুই সদস্য হলেন জকিগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন ও জেলা গোয়েন্দা শাখা (প্রশাসন) মো.জামশেদ আলম। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পুলিশ জানায়, রাসেল আহমদ রাসু চুরচক্রের সক্রিয় সদস্য। সে বাসাবাড়ির ভেন্টিলেটর ভেঙ্গে চুরি করতে খুবই পটু।ভেন্টিলেটর ভেঙে ছোট ছিদ্র দিয়ে ঘরে প্রবেশ করে সবকিছু লুটে নেয়। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা ও ওয়ারেন্ট রয়েছে।বেশির ভাগ চুরির ঘটনাই ভেন্টিলেটর ভেঙে সে সংগঠিত করে।দুর্ধর্ষ চুরির ঘটনায় বেশ কয়েকবার জেলও খেটেছে। সম্প্রতি সে বিলেরবন্দ এলাকায় একটি বাসার ভেন্টিলেটর ভেঙে চুরির ঘটনা ঘটায়।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাবেদ মাসুদ জানান, রাসেল আহমদ রাসুকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ হেফাজত থেকে পলায়নের ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

থানাহাজতের ভ্যান্টিলেটর ভেঙে পালানো আসামি গ্রেফতার

আপডেট সময় : ০২:৪৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩