সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

ওসমানী মেডিকেলের চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণার চেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ১৬১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদক:

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র।হাসপাতালের একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি গত রোববার অনলাইনে ছড়িয়ে পড়ে।যেখানে হাসপাতালেন বেশ কয়েকটি পদের নাম উল্লেখ করা হয়।বিজ্ঞপ্তি প্রাক্তন একজন পরিচালকের নামও উল্লেখ করা হয়,তবে সেখানে তার স্বাক্ষর ছিল না।

এ ঘটনায় কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।ছড়িয়ে পড়া ওই বিজ্ঞপ্তিতে একটি প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকার লোগোও যুক্ত করে দেওয়া হয়েছে।এ বিষয়ে সোমবার (০৫ ডিসেম্বর) বিকেলে সিলেট মহানগরের কোতোয়ালি থানায় জিডিটি করেন হাসপাতালের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফ।এতে তিনি অভিযোগ করেন,প্রথম আলো’পত্রিকার লোগো ব্যবহার করে কে বা কারা গতকাল অনলাইনে হাসপাতালের নাম এবং প্রাক্তন একজন পরিচালকের নাম উল্লেখ করে স্বাক্ষরবিহীন একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে দিয়েছে।

জিডিতে আরও বলা হয়, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে যেসব পদ উল্লেখ আছে, সেসব পদ এ হাসপাতালে বর্তমানে নেই। তাই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ অনুরোধ জানাচ্ছে।এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া সাংবাদিকদের জানান,বিভিন্ন মাধ্যম থেকে আমরা বিষয়টি অবগত হই।কে বা কারা বিভ্রান্তি ছড়াতেই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে ছড়িয়েছে।এতে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আর যারা এটা করেছে,তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা থানায় জিডি করেছি।

সিলেটে এমন ঘটনা এই প্রথম নয়।এর আগেও এমন ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে টাকা হাতিয়ে নিতে চেয়েছিল প্রতারকরা।নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র।এ বিষয়ে হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার ডা.মোহাম্মদ মিজানুর রহমান সিলেট কোতোয়ালি থানায় একটি জিডি করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওসমানী মেডিকেলের চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণার চেষ্টা

আপডেট সময় : ০৫:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩