সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

বালুচরে ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় কাউন্সিলর নিপুর জামিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ১৮৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেট নগরীর বালুচর এলাকায় দলীয় কর্মীদের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী আরিফ আহমদ (১৯) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় সিলেট সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু জামিন পেয়েছেন।আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ হিরন মাহমুদ নিপুকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।

কাউন্সিলর হিরন মাহমুদের একটি সূত্রে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে।তাদের দাবি, হিরন মাহমুদ নিপু রাজনৈতিক প্রতিহিংসার শিকার।তিনি ওই হত্যাকাণ্ডে জড়িত নন।তার প্রতিপক্ষ মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে।গত বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নিহত আরিফের মা আখি বেগম বাদি হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামী করা হয়।মামলায় প্রধান আসামী করা হয় কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুকে।

ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে গত সোমবার (২০ নভেম্বর) রাত ১২টার দিকে সিলেট নগরীর টিভিগেইট এলাকায় ছাত্রলীগ কর্মী আরিফ আহমদকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে সড়কে ফেলে যায় দৃবৃত্তরা।আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অতিরিক্ত রক্তক্ষরণে রাত ১টার দিকে আরিফ মারা যান।সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান মো. শামসুল ইসলাম গণামধ্যমকে জানান,নিহত আরিফের দুই পায়ের ঊরুর পেছনের দিকে,গোড়ালিতে ও হাতে ধারালো অস্ত্রের আঘাত ছিলো।শরীরে ২০টি সুচালো ও ধারালো আঘাতের চিহ্ন পাওয়া গেছে।এতে রক্তনালি কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।নিহত আরিফ ছাত্রলীগের কোনো পদে না থাকলেও জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি নাজমুল ইসলামের সঙ্গে রাজনীতি করতেন।আরিফের বাবা ফটিক মিয়া ব্যাটারিচালিত অটোরিকশা চালান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বালুচরে ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় কাউন্সিলর নিপুর জামিন

আপডেট সময় : ০৫:১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩