সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

সিলেট-১আসনে মোমেনকে বিজয়ী করতে আ’লীগ ঐক্যবদ্ধ -এড, নাসির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ১৫২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের সমর্থনে সদর উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে বিশেষ বর্ধিত সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হিরন মিয়া চেয়ারম্যান।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, অধ্যাপক সুজাত আলী রফিক, কোষাধ্যক্ষ শমশের জামাল, উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন।

সভায় সিলেট সদর উপজেলার ৭টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকগণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।সভায় নির্বাচন পরিচালনার জন্য আগামী ১০ দিনের মধ্যে সদর উপজেলার সকল ভোটকেন্দ্রে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে সেন্টার কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দের সেন্টার কমিটিতে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে দেশ উন্নয়নের মহাসড়কে উন্নীত হয়েছে। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের এসব বিষয় জানাতে হবে। জনগণকে বোঝাতে হবে, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে।তিনি বলেন, দেশের উন্নয়নে শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দেন; তিনি তা বাস্তবায়ন করেন। এজন্যই শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করতে সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. আব্দুল মোমেনকে বিজয়ী করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট-১আসনে মোমেনকে বিজয়ী করতে আ’লীগ ঐক্যবদ্ধ -এড, নাসির

আপডেট সময় : ০৪:৫৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩