সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

যুদ্ধবিরতি মানবে কিনা,যা বলল হিজবুল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হবে।বুধবার হামাস ও ইসরাইলের সরকারি কর্মকর্তারা চুক্তির বাস্তবায়ন শুরুর সময় নিশ্চিত করেছেন বলে ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে।হামাস-ইসরাইল যুদ্ধের শুরু থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলে হামলা চালিয়ে আসা ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ সরাসরি এই চুক্তির অংশ না হলেও যুদ্ধবিরতি চলাকালে তারা কী করবে সেই বিষয়ে জানিয়ে দিয়েছে।

হিজবুল্লাহর এক সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলেছে,বৃহস্পতিবার সকাল থেকে শুরু হতে যাওয়া চার দিনের যুদ্ধবিরতিতে অংশ নেবে লেবাননের এই সশস্ত্রগোষ্ঠী।যদিও ইসরাইল ও হামাসের যুদ্ধবিরতির আলোচনায় হিজবুল্লাহর বিষয়ে কোনো শর্ত নেই।ইরান-সমর্থিত এই গোষ্ঠীর একাধিক সূত্র বলেছে, ইসরাইল যুদ্ধবিরতি মেনে চললে দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ ইসরাইলে হামলা চালানো বন্ধ করবে।তবে যুদ্ধবিরতি চুক্তির কোনো শর্ত লঙ্ঘন করা হলে হিজবুল্লাহ তার শক্ত জবাব দেবে।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকার ক্ষমতাসীনগোষ্ঠী হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকেই ইসরাইলি সেনাবাহিনীর সঙ্গে আন্তঃসীমান্ত সংঘর্ষে লিপ্ত হয়েছে হিজবুল্লাহ। তখন থেকে প্রত্যেক দিনই ইসরাইলের উত্তরাঞ্চলীয় সীমান্তে সামরিক বাহিনীর চৌকি,সামরিকঘাঁটি ও বেসামরিক স্থাপনা এবং বসতি লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে এই গোষ্ঠী।

সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরাইলি বাহিনীর সংঘাত গত কয়েক দিনে তীব্র আকার ধারণ করেছে। উভয়পক্ষের মাঝে পাল্টাপাল্টি হামলা-পাল্টাহামলা অব্যাহত রয়েছে।গাজা উপত্যকায় চলমান যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। ইসরাইলের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত হিজবুল্লাহর ৭৯ যোদ্ধা নিহত হয়েছেন।একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন।

সূত্র: আলজাজিরা,টাইমস অব ইসরাইল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুদ্ধবিরতি মানবে কিনা,যা বলল হিজবুল্লাহ

আপডেট সময় : ০৩:৩০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩