সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান রাজধানীতে আজ চালু হচ্ছে ‘পিং ক বাস’ চালক সুপারভাইজার যাত্রী-সবাই নারী সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরে জিনিয়া ডেস্ক ও ড্রোন কার্যক্রম পরিদর্শন সিলেটে সচেতনতা সৃষ্টির মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শাহ পীর কেল্লা বাবার মাজারের দানবাক্সে ১ কোটি ৩ লাখ টাকা সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৫, প্রাণহানী ২ হবিগঞ্জে থানায় আটকের ২১ ঘন্টা পর মুক্তি পেল আলোচিত সেই’ মাহদি সিলেট উপশহর থেকে বিদেশী নকল টাকাসহ আ*ট*ক ২ সিলেটের রায়নগরে নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতির সন্তানরা সংবাদ সম্মেলন করে জানান প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, নিরপেক্ষ, স্বচ্ছ এবং সর্বোচ্চ পর্যায়ে তাদের শাস্তির দাবি সিলেট বেকারি ফ্যাক্টরি ও মসলা গুড়াকরণ মিলে প্রশাসনের অভিযানে দুটি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড সিলেট ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ ৪ দালাল আটক

ইসরাইলের দখলে হামাসের ‘বিশেষ টানেল’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১: অনলাইন সংস্করণ

যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত উত্তর গাজায় হামাসের ভূগর্ভস্থ টানেলের প্রায় ৩০ শতাংশ ধ্বংস করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।মঙ্গলবার আইডিএফ ইসরাইলের দখলকৃত হামাসের একটি বিশেষ টানেল সম্পর্কে বিশদ তথ্য উন্মোচন করেছে। এই বিশেষ টানেলটি হামাসের ভূগর্ভস্থ সদর দপ্তর ছিল বলে মনে করছে তারা। বিস্তৃত ছিল গাজা সিটির হামাসের মাটির ওপরের সামরিক হাইকমান্ড অঞ্চল থেকে ভ‚গর্ভস্থ অঞ্চল পর্যন্ত। 

টানেলটিতে গাজার হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার ও হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফ লুকিয়ে ছিল বলেও ধারণা করা হচ্ছে। আইডিএফ জানিয়েছে, বেশ কয়েকদিন আগেই টানেলটি দখল করেছিল ইসরাইল। দ্য জেরুজালেম পোস্ট।হামাসের এই বিশেষ টানেলটি মাটির নিচে ৩০ মিটার গভীর পর্যন্ত বিস্তৃত ছিল। অক্সিজেন, এয়ার কন্ডিশনার ও অন্যান্য ভ‚গর্ভস্থ মিনি কমান্ড সেন্টারের তুলনায় আরও উন্নত যোগাযোগের ব্যবস্থাও অন্তর্ভুক্ত ছিল এতে। একটি লিফটের ব্যবস্থাও ছিল টানেলটিতে। ধারণক্ষমতা ছিল সর্বোচ্চ প্রায় সাতজন পর্যন্ত। এতে বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও যুক্ত ছিল।

হামাসের সামরিক হাইকমান্ড অঞ্চল ও এরসঙ্গে সংযুক্ত টানেল নেটওয়ার্ক দখলের সময় ইসরাইলের সামরিক বাহিনীর উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪০১ ও  গিভাতি ইউনিটের সৈন্যদের নিয়োগ দেওয়া হয়েছিল।টানেলটিতে হামলা চালিয়ে প্রথমে হামাসের সব দূরপাল্লার কর্নেট অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয় আইডিএফ।এরপর তারা উত্তর গাজার বেত-লাহিয়া শহরের আল-আতাত্রা দিয়ে প্রবেশ করে হামাসের কমান্ড সেন্টারে যায়।একে একে দখলে নেয় হামাসের সামরিক কোয়াার্টার,বিশাল ভূগর্ভস্থ নেটওয়ার্ক ও সেই সঙ্গে একটি নৌ-কমান্ড সেন্টার,বদর কমান্ড সেন্টার।হামাসের নৌ-কমান্ড সেন্টারে প্রায় ২০ মিটার নিচে লুকানো উল্লেখযোগ্য অস্ত্র ও গোয়েন্দা তথ্য লুকানো ছিল বলেও জানিয়েছে ইসরাইল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইলের দখলে হামাসের ‘বিশেষ টানেল’

আপডেট সময় : ০৬:০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩