সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

ইসরাইল-হামাস সংঘাতে ৩১ সাংবাদিক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ২১০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক: অনলাইন সংস্করণ

অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসনে অন্তত ৩১ সাংবাদিক নিহত হয়েছেন।সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।সোমবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে,গাজার সাংবাদিকরা ইসরাইলের স্থল হামলার সংবাদ সংগ্রহ করছেন।এতে সাংবাদিকরা সর্বোচ্চ জীবনের ঝুঁকিতে রয়েছেন।সিপিজে এর সর্বশেষ হিসাব অনুযায়ী, ইসরাইল ও হামাসের মধ্যে সংঘাতের বিষয়ে প্রতিবেদন করতে গিয়ে এ পর্যন্ত ৩১ জন সাংবাদিক নিহত হয়েছে।

নিহতদের মধ্যে ২৬ জন ফিলিস্তিনি, চার জন ইসরাইলি এবং এক জন লেবাননের সাংবাদিক। সিপিজে বলছে, এছাড়া আরো আট জন সাংবাদিক আহত হয়েছে এবং নয় জন নিঁখোজ বা আটক রয়েছে।সিপিজের দেওয়া তথ্য অনুসারে, নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন সুপরিচিত ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা রোশদি সররাজ এবং রয়টার্সের বৈরুত-ভিত্তিক ভিডিওগ্রাফার ইসাম আবদুল্লাহ।ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে।

তবে বার্তা সংস্থা রয়টার্স এবং এজেন্স ফ্রান্স প্রেস-এএফপি সংবাদ সংস্থাকে আইডিএফ আরো বলেছে, গাজা উপত্যকায় থাকা সংস্থাগুলোর সাংবাদিকদের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে না তারা।রয়টার্স বলছে, সংস্থা দুটো তাদের সাংবাদিকদের নিরাপত্তা চেয়ে আবেদন করার পর এমনটা জানায় আইডিএফ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইল-হামাস সংঘাতে ৩১ সাংবাদিক নিহত

আপডেট সময় : ১১:০০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩