সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের রায়নগরে নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতির সন্তানরা সংবাদ সম্মেলন করে জানান প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, নিরপেক্ষ, স্বচ্ছ এবং সর্বোচ্চ পর্যায়ে তাদের শাস্তির দাবি সিলেট বেকারি ফ্যাক্টরি ও মসলা গুড়াকরণ মিলে প্রশাসনের অভিযানে দুটি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড সিলেট ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ ৪ দালাল আটক দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে

মর্গে জায়গা নেই,ফিলিস্তিনিদের লাশ রাখা হচ্ছে আইসক্রিমের ফ্রিজারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ১৬২ বার পড়া হয়েছে

আল জাজিরা

ফিলিস্তিনের গাজায় টানা ৯ দিন ধরে চলছে ইসরায়েলের নির্বিচার বিমান হামলা। এতে বিধ্বস্ত হয়েছে উপত্যকাটি। নিহত হয় হাজার হাজার ফিলিস্তিনি। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, হাসপাতালগুলোর মর্গে লাশ রাখার জায়গা নেই। ফলে বাধ্য হয়ে আইসক্রিমের ফ্রিজারে লাশ রাখতে দেখা গেছে।আল–জাজিরা প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে এমন চিত্র। তাতে দেখা যায়, আইসক্রিমের একটি ফ্রিজারের সামনে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। তিনি জানান, মধ্য গাজার দেইর আল–বালাহ এলাকার আল–আকসা মার্টার্স হাসপাতাল থেকে কথা বলছেন তিনি। ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা এত বেশি যে হাসপাতালটির ছোট মর্গে লাশ রাখার জায়গা নেই। তাই বিভিন্ন কারখানা থেকে খাবার ও আইসক্রিমের ফ্রিজার এনে তাতে মরদেহ রাখা হচ্ছে।

একপর্যায়ে একটি ফ্রিজারের দরজা খোলেন ওই ব্যক্তি। দেখা যায়, ভেতরে ঠাসাঠাসি করে ব্যাগে ভরা মরদেহ রাখা আছে। ওই ব্যক্তি বলেন, পরিস্থিতি দুর্বিষহ। হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থা ধসে পড়েছে। মর্গ, লাশ সংরক্ষণ ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার অবস্থা খুবই নাজুক। হাসপাতালটিতে জরুরিভাবে সহায়তা প্রয়োজন।৭ অক্টোবর ইসরায়েলের হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস। জবাবে গাজায় সেদিনই বোমা হামলা শুরু করে ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ বলছে, বোমার আঘাতে গাজায় ১ হাজার ৩০০টির বেশি ভবন ধ্বংস হয়েছে। অপর দিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়েছে ১ হাজার ৩০০ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মর্গে জায়গা নেই,ফিলিস্তিনিদের লাশ রাখা হচ্ছে আইসক্রিমের ফ্রিজারে

আপডেট সময় : ০২:১০:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩