সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

নৃশংস বাংলাদেশ জেনোসাইডকে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতির দাবিতে সিলেটে সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩ ১৮৯ বার পড়া হয়েছে

১৯৭১ সনের নৃশংস বাংলাদেশ জেনোসাইডকে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি দেওয়ার দাবিতে ‘আমরা একাত্তর’ সিলেট জেলার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন এডভোকেট সমর বিজয় সী শেখর।

বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিলেট জেলা সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, তুহিন কান্তি ধর, খেলাঘর সিলেট জেলার সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মাশরুখ জলিল, সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান।সভায় বক্তারা বলেন,ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ এবং তাঁদের রক্ত ও কান্নার এক বিশাল সমুদ্র থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্ম।

বক্তারা বলেন,দীর্ঘকাল ধরে আমাদের সরকার, প্রতিবাদী জনসমাজ এবং বীর মুক্তিযোদ্ধাবৃন্দ দেশ বিদেশের বুদ্ধিজীবী ও মানবাধিকার ব্যক্তিবর্গ জেনোসাইডকে স্বীকৃতি দেয়ার জন্য জাতিসংঘের কাছে আবেদন জানিয়ে আসছে।বাংলাদেশ সরকার ২০১৭ সালে জাতীয় সংসদে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ২৫ মার্চ তারিখটিকে জাতীয় জেনোসাইড দিবস হিসেবে ঘোষণা করে দিবসটি পালন করে আসছে। কিন্তু পরম পরিতাপের বিষয় জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধে সংঘটিত মহাবিভীষিকার পর এ পর্যন্ত সংঘটিত সবচেয়ে বড় এই বাংলাদেশ জেনোসাইড নিয়ে এতটুকু রা-শব্দ করেনি।যা জাতিসংঘের মূলনীতির পরিপন্থী বলে আখ্যায়িত করেন।-বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নৃশংস বাংলাদেশ জেনোসাইডকে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতির দাবিতে সিলেটে সমাবেশ

আপডেট সময় : ০৫:০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩