ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লোডশেডিং নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ,বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে হবিগঞ্জ ২ কোটি টাকার ওষুধ ও ফুচকা জব্দ বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশুর মৃত্যু – সিলেটসহ সারাদেশের প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর সিলেটে দায়িত্বরত এক পুলিশ সদস্যের ওপর হামলা ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম করতে দিবে না ছাত্রশিবির- ওসমানীনগরে হাম রুবেলার টিকা পাবেন সাড়ে ১৮ হাজার শিশু সিসিকে নিয়োগের নামে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান প্রশাসকের এসএমপিতে ফিরছেন রহমত উল্লাহ সীমান্তে অপরাধ দমনে ১৯ বিজিবির জিরো টলারেন্স ঘোষণা

ইসরাইলি ট্যাংক হামাসের দখলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩ ১৫০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :অনলাইন সংস্করণ

ইসরাইলে হামাসের হামলা শুরুর পর একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই ভিডিওতে দেখা গেছে, হামাস যোদ্ধাদের হাতে আটক একটি ইসরাইলি ট্যাংকের ওপর উল্লাস করছেন ফিলিস্তিনিরা। এতে দেখা যায়, গাজায় ইসরাইলের একটি সাঁজোয়া যান চালাচ্ছেন হামাস যোদ্ধারা।এ নিয়ে ইসরাইলের সামরিক বাহিনীর এক মুখপাত্রের কাছে জানতে চেয়েছিল রয়টার্স। তবে দেশটির কোনো সামরিক ট্যাংক হামাসের কাছে আটক থাকার বিষয়ে মন্তব্য করেননি তিনি। বিবিসিও ভিডিওটির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

ইসরাইল ও ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ইসরাইল-ফিলিস্তিনের পাল্টাপাল্টি হামলায় কমপক্ষে ২৪৭ ফিলিস্তিনি, ৩২ ইসরাইলি এবং দুজন বিদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে বেসামরিক নাগরিকও আছেন।ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস আরেকটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে হামাস যোদ্ধাদের বেসামরিক পোশাকে থাকা তিন ব্যক্তিকে আটক করতে দেখা গেছে। শনিবার ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

ভিডিওটি শুরু হয়েছে একটি বাক্য দিয়ে। তাতে বলা হয়েছে, ‘আল-আকসা ফ্লাড’ নামে তাদের লড়াইয়ে আল-কাসেম ব্রিগেডের হাতে শত্রুপক্ষের বেশ কয়েকজন সেনার আটক হওয়ার দৃশ্য এটি। ভিডিওতে হিব্রু ভাষায় বিভিন্ন লেখা দেখে বোঝা যায়, সেটি ‘ইরেজ ক্রসিংয়ের’ ইসরাইলি অংশে ধারণ করা। ক্রসিংটি দিয়ে হামাস–নিয়ন্ত্রিত গাজা উপত্যকা ও ইসরাইলের মধ্যে যাতায়াত করা যায়।ইসরাইলে শনিবার নতুন করে হামাসের অভিযান শুরুর পর ভিডিওটি সামনে এসেছে। অভিযানের প্রথম ২০ মিনিটে ইসরাইলে ৫ হাজারের বেশি রকেট ছোড়ার দাবি করেছে হামাস। ইসরাইলের এনটুয়েলভ নিউজের বরাতে রয়টার্স জানিয়েছে, এ হামলায় অন্তত ২২ ইসরাইলি নিহত হয়েছেন। এরপর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘আমরা যুদ্ধের মধ্যে রয়েছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইলি ট্যাংক হামাসের দখলে

আপডেট সময় : ০২:৩৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩