সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর সিলেটে হামে সংক্রমণ বাড়ছে, এ পর্যন্ত ৫৬ জন শিশুর মৃত্যু চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের নজর থাকবে – বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট জৈন্তাপুরে ১২১ বোতল মদসহ গ্রেপ্তার ৩ সিলেট সিটি,, কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ- সিসিক প্রশাসকের সুনামগঞ্জে ৭২ ঘণ্টার মধ্যে অপহৃত কিশোর উদ্ধার কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ – ডোনাল্ড ট্রাম্প’ সিলেট ঈদ জামাতের জন্য প্রস্তুত সিলেটের শাহী ঈদগাহ,প্রস্তুতি পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সিলেটে চুরি যাওয়া ১১ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১ সিলেটে ঈদুল আযহার নামাজ ২ হাজার ৭০৬টি জামায়াত অনুষ্ঠিত হবে

ভারী বৃষ্টিতে নিউইয়র্কে বন্যা, জরুরি অবস্থা জারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৩৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১:অনলাইন সংস্করণ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বড় একটি অংশ।দেখা দিয়েছে বন্যা।গতকাল শুক্রবার বৃষ্টি না কমায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ কারণে নিউইয়র্কে জারি করা হয়েছে দুর্যোগকালীন জরুরি অবস্থা।জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, নিউইয়র্কের প্রায় ৮৫ লাখ মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছেন।বিভিন্ন সড়কে পানি জমে রয়েছে। তলিয়ে গেছে ফুটপাত। বৃষ্টি না কমায় পানি নামতে পারছে না।

সবচেয়ে বেশি ক্ষতির শিকার এলাকাগুলোর মধ্যে ব্রোনক্স, ব্রুকলিন, কুইন্স রয়েছে বলে জানিয়েছে এনডব্লিউএস। ম্যানহাটানের সড়কেও অনেক গাড়িকে পানির মধ্যে আটকা পড়তে দেখা গেছে।নিউইয়র্কের বেশির ভাগ এলাকায় গণপরিবহন বন্ধ রাখা হয়েছে।নিউইয়র্কের জরুরি ব্যবস্থাপনা-বিষয়ক কমিশনার জেচারি ইসকল গতকাল বলেন, গত দুই বছরের মধ্যে গতকাল ছিল সবচেয়ে বৃষ্টিবহুল দিন। এই পরিস্থিতি আবহাওয়ার প্রতি গভীর মনোযোগ দিতে এবং আবহাওয়া নিয়ে আরও সতর্ক হতে ইঙ্গিত করে। এটা এখন আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

অন্যদিকে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল গতকাল জরুরি অবস্থা জারির ঘোষণা দেন।এক্স (সাবেক টুইটার) বার্তায় তিনি বলেন, টানা বৃষ্টির কারণে নিউইয়র্ক শহর,লং আইল্যান্ড ও হাডসন উপত্যকায় দুর্যোগকালীন জরুরি অবস্থা বহাল থাকবে।এর আগে ২০২১ সালের আগস্টে এক দফা বন্যায় ডুবেছিল নিউইয়র্ক।ওই সময় শক্তিশালী হারিকেন ইডার প্রভাবে ভারী বৃষ্টি হয়।ডুবে যায় নিউইয়র্কের অনেক ভবনের বেজমেন্ট।শহরের উত্তর-পূর্বাঞ্চলে প্রাণ হারান ১৩ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারী বৃষ্টিতে নিউইয়র্কে বন্যা, জরুরি অবস্থা জারি

আপডেট সময় : ০৩:৪২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩