সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে বিদ্যুৎ নিয়ে সুখবর, হচ্ছে আধুনিকায়ন ও সম্প্রসারণ সিলেটে এসেছিলেন নারী-পুরুষ ও শিশুসহ ১৮ জনের একটি দল ও বদির ছেলে, ভাই সিলেট সীমান্তে চোরাচালানি পণ্য জব্দ ৩২ লাখ টাকার সিলেটে সাবেক এমপি বদির ছেলে,ভাইসহ গ্রেপ্তার ৪ জন প্রেস বিজ্ঞপ্তি প্রেস বিজ্ঞপ্তি মদিনা আবাসিক এলাকা ও ভাওয়াল টিলার দুটি সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী ও সিসিক প্রশাসক সিলেটে বিএনপির সমাবেশে শেখ হাসিনার উদ্দেশে বাণিজ্যমন্ত্রী মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা শুরু মৌলভীবাজার সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধনে খাসিয়াদের বর্ষবিদায় উৎসব

সিলেটে বিদ্যুৎ নিয়ে সুখবর, হচ্ছে আধুনিকায়ন ও সম্প্রসারণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : 

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়সংবলিত ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা।

এর মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৭৯ কোটি টাকা। এর মধ্যে ঋণ ৬ হাজার ৪৮৯ কোটি টাকা। 

অন্যদিকে, ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ ব্যবস্থা শক্তিশালী করতে নেওয়া হচ্ছে ৪ হাজার ৬০১ কোটি টাকার প্রকল্প। এ প্রকল্পে ঋণ ২ হাজার ৪৫৫ কোটি টাকা।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে বিদ্যুৎ নিয়ে সুখবর, হচ্ছে আধুনিকায়ন ও সম্প্রসারণ

আপডেট সময় : ১২:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬