সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে বিদ্যুৎ নিয়ে সুখবর, হচ্ছে আধুনিকায়ন ও সম্প্রসারণ সিলেটে এসেছিলেন নারী-পুরুষ ও শিশুসহ ১৮ জনের একটি দল ও বদির ছেলে, ভাই সিলেট সীমান্তে চোরাচালানি পণ্য জব্দ ৩২ লাখ টাকার সিলেটে সাবেক এমপি বদির ছেলে,ভাইসহ গ্রেপ্তার ৪ জন প্রেস বিজ্ঞপ্তি প্রেস বিজ্ঞপ্তি মদিনা আবাসিক এলাকা ও ভাওয়াল টিলার দুটি সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী ও সিসিক প্রশাসক সিলেটে বিএনপির সমাবেশে শেখ হাসিনার উদ্দেশে বাণিজ্যমন্ত্রী মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা শুরু মৌলভীবাজার সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধনে খাসিয়াদের বর্ষবিদায় উৎসব

সিলেটে এসেছিলেন নারী-পুরুষ ও শিশুসহ ১৮ জনের একটি দল ও বদির ছেলে, ভাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট মহানগরীর একটি আবাসিক হোটেল থেকে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে, দুই ভাই ও তাঁর এক সহযোগীকে আটকের ঘটনায় নতুন তথ্য পাওয়া যাচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নারী-পুরুষ ও শিশুসহ ১৮ জনের একটি দল হোটেলটিতে উঠেছিল বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার) মো. আফজাল হোসেন।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশের ওই কর্মকর্তা জানান, আটক চারজনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাঁদের নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছে।

এদিকে আটককৃতরা হোটেলে কক্ষ ভাড়া নেওয়ার ক্ষেত্রে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেন বলে জানা গেছে। 

সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার) মো. আফজাল হোসেন বলেন, ‘আটক ১৮ জনের মধ্যে ৪ জনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নারী-শিশুসহ ১৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে তারা কোনো পারিবারিক অনুষ্ঠানে বা ঘুরতে সিলেটে এসেছিলেন। তবে এ বিষয়গুলো নিয়ে পুলিশের তদন্ত চলমান।

উল্লেখ্য, বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে নগরীর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেস থেকে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে, দুই ভাই ও তাঁর এক সহযোগীকে আটক করে সিলেট মহানগর পুলিশ। এর মধ্যে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহ-সভাপতি শাওন আরমান, বদির ভাই আমিনুর রহমান আমিন ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজারে একটি মামলাসহ ঢাকায়ও মামলা রয়েছে। তাঁদের অবস্থান শনাক্ত করতে প্রযুক্তির সহায়তা নেওয়া হয়। গ্রেফতার এড়াতে তাঁরা বারবার অবস্থান পরিবর্তন করছিলেন বলেও পুলিশের দাবি। এক পর্যায়ে হোটেলটিতে তাঁদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর হোটেলটি ঘিরে রাখে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা। রাত পৌনে ১টার দিকে শুরু হওয়া অভিযান চলে প্রায় পাঁচ ঘণ্টা। পরে ভোরে তাঁদের আটক করা হয়। বুধবার তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে এসেছিলেন নারী-পুরুষ ও শিশুসহ ১৮ জনের একটি দল ও বদির ছেলে, ভাই

আপডেট সময় : ১২:০১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬