সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪০:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট নগরীর কোনো রাস্তা আর কাঁচা থাকবে না। আগামী পাঁচ বছরের মধ্যে মহানগরীর প্রতিটি সড়ক সম্প্রসারণ ও পাকাকরণ করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

মঙ্গলবার (৩ নভেম্বর) নগরীর ৩৪ ও ৩১ নম্বর ওয়ার্ডের সড়ক উন্নয়নকাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, ২০০২ সালে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হলেও এখনও মহানগরীর প্রায় অর্ধেক রাস্তা কাঁচা। অতীতে উন্নয়নের নামে শুধু লুটপাট হয়েছে। বর্তমান উদ্যোগের মাধ্যমে নগরীর সড়ক অবকাঠামোতে পরিবর্তন আনা হবে।

তিনি বলেন, সিটি করপোরেশনের বর্ধিত ওয়ার্ডগুলো এখনও অনেকটা অনুন্নত। এসব এলাকার বাসিন্দারা কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। বর্ধিত ওয়ার্ডগুলোকে উন্নয়নের মূলধারায় আনতে কাজ করছে সিটি করপোরেশন। এরই অংশ হিসেবে এসব এলাকায় ২০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ করা হচ্ছে।

সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রী সিলেটের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন। নগরীর প্রতিটি সড়ক পাকাকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় সিলেট নগরীর চেহারা পাল্টে দেওয়া সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক

আপডেট সময় : ০১:৪০:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬