সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

মায়ামিতে মেসি পান ৫ কোটি ৪০ লাখ ডলার, সতীর্থরা কত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ১৮০ বার পড়া হয়েছে

খেলা ডেস্ক :অনলাইন সংস্করণ

ইন্টার মায়ামিতে সবচেয়ে বেশি আয় করেন কে? উত্তরটা যে লিওনেল মেসিই হবে, সেটা মুখস্থ বলে দেওয়া যায়। মেজর লিগ সকারের (এমএলএস) এই দলে মৌসুমপ্রতি ৫ কোটি ৪০ লাখ ডলার পারিশ্রমিক পাবেন মেসি। মেসি প্রত্যাশিতভাবেই সর্বোচ্চ বেতন পান। প্রশ্ন হচ্ছে, মায়ামিতে সবচেয়ে কম বেতন পান কে? মেসির সতীর্থরাইবা কেমন আয় করেন!ইন্টার মায়ামি দূরে থাক, বেতনে এমএলএসের কোনো খেলোয়াড় মেসির ধারেকাছে নেই। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস বলছে, বেতনের দিক থেকে সামগ্রিকভাবে মেসির অবস্থান ৬ নম্বরে। ২০ কোটি ডলার নিয়ে তালিকার শীর্ষে আছেন রোনালদো। অন্যদের মধ্যে মেসির ওপরে আছেন করিম বেনজেমা, নেইমার, এনগোলো কান্তে ও কিলিয়ান এমবাপ্পে।

মেসি মায়ামিতে যোগ দেওয়ার আগে ক্লাবটিতে সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার ছিলেন জোসেফ মার্তিনেজ। ভেনেজুয়েলার এই ফুটবলার পান ৪০ লাখ ডলার। মেসি এখন মার্তিনেজের চেয়ে ১৩ গুণ বেশি বেতন পাচ্ছেন। অর্থাৎ মেসি যোগ দেওয়ার আগে এমএলএসে সর্বোচ্চ বেতন ছিল যার, তাঁর চেয়ে ৪ কোটি ৬ লাখ ডলার বেশি পান মেসি। আগে এমএলএসে সর্বোচ্চ বার্ষিক আয় ছিল জার্দান শাকিরির। শিকাগো ফায়ারে খেলা সুইজারল্যান্ডের এই ফুটবলার পান ৮০ লাখ ২ হাজার ডলার।

মেসির পর মায়ামিতে যোগ দিয়েছেন সের্হিও বুসকেতস ও জর্দি আলবা। তাঁদের বেতন নিয়েও আছে নানা কৌতূহল। মেসির সঙ্গে খেলার সুযোগের পাশাপাশি এমএলএসের মোটা অঙ্কের বেতনও নিশ্চয় প্রলুব্ধ করেছে তাঁদের।সর্বোচ্চ বেতন পাওয়ার তালিকায় মেসির পরই বুসকেতসের অবস্থান। এই ডিফেন্সিভ মিডফিল্ডারের আয় বছরে ১ কোটি ডলার। আর আলবা পাবেন বছরে ১৬ লাখ ডলার। মায়ামিতে বছরে সর্বোচ্চ আয় করা ফুটবলারদের তালিকায় মেসি ও বুসকেতসের পরের নাম ৪০ লাখ ডলার আয় করা মার্তিনেজের, এরপরই সর্বোচ্চ আয় আলবার।

সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলারদের তালিকায় ৫ নম্বরে আছেন যুক্তরাষ্ট্রের ফুটবলার ডিআন্দ্রে ইয়েদলিন। ৩০ বছর বয়সী ফুটবলারের আয় ৮ লাখ ২৫ হাজার ডলার। চলতি মৌসুমে মায়ামির হয়ে ২ গোল ৩ অ্যাসিস্ট করা রবার্ট টেলরের আয় ২ লাখ ৭৬ হাজার ডলার। তিনি মায়ামিতে সর্বোচ্চ আয় করা ফুটবলারদের তালিকায় ১৪ নম্বরে।

ইন্টার মায়ামিতে সর্বোচ্চ আয় করা শীর্ষ ১০

খেলোয়াড়মৌসুমপ্রতি আয়
১. লিওনেল মেসি৫ কোটি ৪০ লাখ ডলার
২. সের্হিও বুসকেতস১ কোটি ডলার
৩. জোসেফ মার্তিনেজ৪০ লাখ ডলার
৪. জর্দি আলবা১৬ লাখ ডলার
৫. ডিআন্দ্রে ইয়েদলিন৮ লাখ ২৫ হাজার ডলার
৬. জিন মোতা৭ লাখ ৫০ হাজার ডলার
৭. গ্রেগোরি৭ লাখ ২৫ হাজার ডলার
৮. কোরেন্তিন জঁ৭ লাখ ২০ হাজার ডলার
৯. সের্হি ক্রিপ্তসভ৫ লাখ ৫৫ হাজার ডলার
১০.লিওনার্দো কামপানা৫ লাখ ৫০ হাজার

মেসির অবশ্য বার্ষিক বেতনের বাইরের আয়ের অন্য খাত আছে। যেটা নেই অন্য ফুটবলারদের। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছিল, অ্যাপল ও অ্যাডিডাস থেকেও আয় করবেন মেসি। দুটি প্রতিষ্ঠান মেজর লিগ সকারের (এমএলএস) সঙ্গে চুক্তিবদ্ধ। এমএলএসের ম্যাচগুলো দেখায় যায় অ্যাপল টিভি প্লাসে। নতুন সাবস্ক্রাইবারদের ম্যাচ দেখিয়ে যে আয় হবে, সেখান থেকে একটি অংশ মেসি পাবেন বলে জানা গেছে। প্রায় ১০ বছরের জন্য আড়াই বিলিয়ন ডলারের চুক্তি রয়েছে অ্যাপল ও এমএলএসের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মায়ামিতে মেসি পান ৫ কোটি ৪০ লাখ ডলার, সতীর্থরা কত

আপডেট সময় : ০২:২১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩