সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান টুকের বাজারে সড়ক-ড্রেনেজ ও মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসকসুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক রায়ের গ্রামে মন্দিরের উন্নয়ন নিয়ে মতবিনিময় মাইনর ক্রিকেট লীগে সিলেটের জার্সি উন্মোচন সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে—সিসিক প্রশাসক সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৪৮১ বোতল মদসহ গ্রেফতার ২ বিশ্ব শিক্ষক দিবসে মাধবপুরে অবসরপ্রাপ্ত শিক্ষককে হুমকি-ভাঙচুরের অভিযোগ সিলেটে শুরু ২৮তম জাতীয় ক্রিকেট লীগ সিলেটে শুরু ২৮তম জাতীয় ক্রিকেট লীগ সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)‘র অভিযানে ১২০ বস্তা ভারতীয় জিরাসহ গ্রেফতার ০২ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সভায় সিসিক প্রশাসক

মাইনর ক্রিকেট লীগে সিলেটের জার্সি উন্মোচন সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে—সিসিক প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশের ক্রিকেটে সিলেটের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অতীতে সিলেটের অনেক খেলোয়াড় জাতীয় দলে খেলেছেন। ভবিষ্যতে সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করা হবে, যারা জাতীয় দলে খেলার সুযোগ পাবে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাইনর ক্রিকেট লীগ-২০২৬-এ অংশগ্রহণকারী সিলেট বিভাগীয় ক্রিকেট দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী খেলোয়াড়দের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বলেন, ক্রিকেট হলো অনুশীলনের খেলা। যে খেলোয়াড় যত বেশি অনুশীলন করবে, তার পারফরম্যান্স তত ভালো হবে। তাই সাফল্য অর্জনের জন্য খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনে মনোযোগী হতে হবে।

তিনি বলেন, প্রতিভা বিকাশের পাশাপাশি খেলোয়াড়দের শৃঙ্খলা, কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্ব দিতে হবে। সিলেট বিভাগীয় দলের খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ভালো ফলাফল অর্জন করবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি কাউন্সিলর আশরাফ আরমান, বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, দলের প্রধান কোচ মাসুম উদ দৌলা, সহকারী কোচ মোহাম্মদ রানা, ম্যানেজার রিংকু সরকার, দলীয় অধিনায়ক সৌগত তালুকদার অর্কসহ দলের খেলোয়াড়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাইনর ক্রিকেট লীগে সিলেটের জার্সি উন্মোচন সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে—সিসিক প্রশাসক

আপডেট সময় : ০৪:০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬