সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

খালেদা জিয়া,আশঙ্কাজনক বিদেশ নেওয়ার দাবি 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ২৪৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক, অনলাইন সংস্করণ:

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আশঙ্কাজনক’দাবি করে তাকে অনতিবিলম্বে বিদেশ নিয়ে চিকিৎসা দেওয়ার দাবি করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। 

বিবৃতিতে তারা বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়া সত্ত্বেও উন্নত চিকিৎসার সুযোগ থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে।বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড একাধিকার পরামর্শ দিয়েছে যে, খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দেশে তাকে চিকিৎসা দেওয়ার মতো আর কিছু বাকি নেই। চিকিৎসার জন্য যে ধরনের যন্ত্রপাতি দরকার, সেসব বাংলাদেশে নেই। ফলে খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্স সেন্টারে নিয়ে চিকিৎসা অতিজরুরি।

তাই মানবিক দিক বিবেচনায় খালেদা জিয়াকে দ্রুত বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানাই। নতুবা খালেদা জিয়ার কিছু হলে সরকার দায়ী থাকবে।ড্যাব নেতারা বলেন, শর্তসাপেক্ষে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেলেও খালেদা জিয়া কার্যত কারাবন্দি। তিনি দীর্ঘদিন ধরেই নানা রোগে আক্রান্ত। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। চার বছর যথাযথ চিকিৎসা হয়নি। তারা আরও বলেন,খালেদা জিয়ার চিকিৎসক দল অসুস্থতার যে বিবরণ দিয়েছেন তা খুবই উদ্বেগজনক।

আমরা মনে করি,দেশের একজন শীর্ষ রাজনীতিক,একজন সাবেক প্রধানমন্ত্রী,বয়োজ্যেষ্ঠ নাগরিক,একজন নারী এবং জেলবন্দি ব্যক্তির যথাযথ চিকিৎসা পাওয়া ন্যূনতম মানবাধিকারের অংশ।৭৯ বছর বয়সি খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থ্রাইটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছেন। বর্তমানে তিনি লিভার জটিলতায় ভুগছেন। তিনি কয়েক দফা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।বিএনপির পক্ষ থেকে তাকে বিদেশ নিয়ে উন্নত চিকিৎসার দাবি বারবার করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খালেদা জিয়া,আশঙ্কাজনক বিদেশ নেওয়ার দাবি 

আপডেট সময় : ১২:১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩