সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কেরালায় বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয় আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান ভোট দিয়ে বেহেশত নয়, আমলই আসল: গয়েশ্বর চন্দ্র রায় ‘আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক’ ঈদ সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি হবিগঞ্জ আজমিরীগঞ্জে মাদক বিরোধী অভিযানে এক ব্যক্তির কারাদণ্ড সিলেটে হাম ও রুবেলা রোগে ২ শিশুর মৃত্যু সিলেটে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৪ সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব ও নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সকল অফিসার ও ফোর্সদের আহ্বান-পুলিশ কমিশনার সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০৭তম পবিত্র উরুস উপলক্ষে মাজার পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে কারিগরি শিক্ষার বিকল্প নেই-এমপি হাবিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ১৪৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক: অনলাইন সংস্করন

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, লাল সবুজের পতাকাকে এগিয়ে নিতে দক্ষ মানব সম্পদের প্রয়োজন। দক্ষ জনবল না থাকলে দেশের উন্নয়ন গতি হারাবে এবং দক্ষ না হলে কর্মক্ষেত্রে পিছিয়ে যাবেন নতুনরা। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গঠনে করিগরি শিক্ষার বিকল্প নেই। তাই শেখ হাসিনার সরকার কারিগরি শিক্ষায় ব্যাপক গুরুত্ব্ আরোপ করেছেন।’ সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গতকাল বুধবার ইন্সটিটিউট হল রুমে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ রিহান উদ্দিনের সভাপতিত্বে এবং ইন্সট্রাকটর দেবযানী চৌধুরী ও রুনা লায়লার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদ সিলেট জেলার সভাপতি ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চীফ ইন্সট্রাক্টর এ কিউ এ জোবায়ের আহমেদ , শিক্ষক সমিতির সদস্য ও ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান ফখরুল ইসলাম চৌধুরী, মেকানিকাল বিভাগের ক্রাফট ইন্সট্রাকটর আবদুল মুকিত, আরএস বিভাগের প্রধান দেবাশীষ দত্ত পুরকায়স্থ, একাডেমিক ইনচার্জ ও পাওয়ার বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ইকবাল চৌধুরী, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক সুবেল,সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের ৭ম পর্বের শিক্ষার্থী রাহিম আহমেদ রাহি এবং ইন্সটিটিউটের ৩য় পর্বের শিক্ষার্থী রশিদুল ইসলাম। সভায় বক্তারা ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে জাতির জনকের আদর্শে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে শোক দিবস উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি, চিত্রাংকন এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।এদিকে অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব এবং সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে কারিগরি শিক্ষার বিকল্প নেই-এমপি হাবিব

আপডেট সময় : ০৪:১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩