সংবাদ শিরোনাম ::
সিলেটে সার বিক্রির প্রতিষ্ঠানকে ৫০ হাজর টাকা জরিমানা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৪১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেটের দক্ষিণ সুরমায় একটি সার বিক্রির প্রতিষ্ঠানকে ৫০ হাজর টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দক্ষিণ সুরমা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা শিহাব সারার অভী।
বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অভী জানান, পরিস্কার পরিচ্ছন্ন না থাকা এবং ওজনে কম দেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় ওই প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






















