সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

সিলেটে হাম পরিস্থিতি অবনতি,গত ২৪ ঘণ্টায় ভর্তি ১৫৪,মৃত্যু ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে হাম পরিস্থিতির আরও অবনতি হয়েছে। একদিনের ব্যবধানে হাসপাতালে বেড়েছে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা, সঙ্গে যোগ হয়েছে আরও দুই মৃত্যুর খবর।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৯৯ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৫৪ জন। একই সময়ে সন্দেহভাজন হাম রোগে মারা গেছেন আরও ২ জন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬১ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ১৮ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ১১ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে—১৬৪ জন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২৫ জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৯ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৭ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগে মারা গেছেন দুইজন। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে মৃত্যুবরণকারীদের একজন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপরজন হবিগঞ্জের এক বছর দুই মাস বয়সী শিশু, যিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৩১ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জে শনাক্তদের মধ্যে দুজন রুবেলা রোগী রয়েছেন।

মৃত্যুর হিসাবও ক্রমেই ভারী হচ্ছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে সিলেটে ৫৭ জন, হবিগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৮ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হাম রোগে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন ও সুনামগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগে বিভাগে এ পর্যন্ত ১৫৪ জনের মৃত্যু হয়েছে।

পরিসংখ্যান বলছে, একদিকে প্রতিদিন বিপুলসংখ্যক সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, অন্যদিকে মৃত্যুও থামছে না। গত ২৪ ঘণ্টায় ১৫৪ জনের নতুন করে হাসপাতালে ভর্তি এবং দুইজনের মৃত্যুর ঘটনা সিলেটের হাম পরিস্থিতির ভয়াবহতার নতুন চিত্র সামনে এনেছে।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন ৪০০-এর কাছাকাছি। ফলে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর চিকিৎসা দিতে হাসপাতালগুলোর ওপরও বাড়ছে চাপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ এবং হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাপনা জোরদার করা জরুরি হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে হাম পরিস্থিতি অবনতি,গত ২৪ ঘণ্টায় ভর্তি ১৫৪,মৃত্যু ২

আপডেট সময় : ০৮:৪৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬