সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় জনতা পার্টির উদ্যোগে ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালন আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ- স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধানমন্ত্রীকে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট জেলা শাখার ধন্যবাদ জ্ঞাপন সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন, বর্তমানে দল ও সরকারের সামনে উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই প্রধান- মন্ত্রী মুক্তাদির সিলেটের বিজিবি সেক্টর সদর দপ্তরে, মব সংস্কৃতি দমনে সরকার কঠোর: স্বরাষ্ট্রমন্ত্রী মৌলভীবাজার শ্রীমঙ্গলে চা শ্রমিকদের র‍্যালিতে হামলা সিলেটে হাম পরিস্থিতি অবনতি,গত ২৪ ঘণ্টায় ভর্তি ১৫৪,মৃত্যু ২ সিলেট নগরীর জিন্দাবাজার ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ ডার্বি থেকে ছিনতাই হামজা চৌধুরী

সিলেট সীমান্তে ‘মানবপাচার ও অবৈধভাবে লোকজনকে সীমান্ত পারাপারের অভিযোগে’ গ্রেফতার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় মানবপাচার ও অবৈধভাবে লোকজনকে সীমান্ত পারাপারের অভিযোগে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি চক্রের বিরুদ্ধে অভিযানে নামে প্রশাসন। এরই ধারাবাহিকতায় কাউসার মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের মাইজগাঁও এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সিলেটের গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে মানবপাচার ও অবৈধ পথে লোকজনকে সীমান্ত পারাপারের সঙ্গে একটি চক্র জড়িত রয়েছে। চক্রের সদস্যরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষকে ভারতে পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে অর্থ আদায় করে বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে অবৈধ পথে সীমান্ত পারাপারের সময় তাদের মোবাইল ফোন, ব্যাগ, টাকা-পয়সা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। সীমান্তবর্তী এলাকায় মানবপাচারবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে পশ্চিম জাফলং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে কাউসার মিয়ার অবস্থান নিশ্চিত করা হয়। পরে মাইজগাঁও এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয়ভাবে ‘আদম ব্যবসায়ী’ হিসেবে পরিচিত কাউসার। তার বিরুদ্ধে মানবপাচারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।

এদিকে স্থানীয়রা বলছেন, সীমান্তবর্তী এলাকায় মানবপাচারকারীদের তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত ও জোরালো অভিযান প্রয়োজন। মানবপাচারকারীরা বিভিন্ন সময় অসহায় ও দরিদ্র মানুষকে ভারতে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। পরে এসব মানুষ প্রতারণার শিকার হয়ে অর্থ-সম্পদ হারিয়ে বিপাকে পড়েন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘মানবপাচার ও অবৈধভাবে সীমান্ত পারাপারের বিষয়ে গোয়াইনঘাট থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। গোপন তথ্যের ভিত্তিতে মানবপাচারকারী ও অবৈধভাবে সীমান্ত পারাপারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের অপরাধ বন্ধে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ মানুষকে কোনো ধরনের প্রলোভনে পড়ে অবৈধ পথে সীমান্ত পারাপার না করার জন্যও সতর্ক করা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সীমান্তে ‘মানবপাচার ও অবৈধভাবে লোকজনকে সীমান্ত পারাপারের অভিযোগে’ গ্রেফতার ১

আপডেট সময় : ০২:৪৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬