সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান রবিনসনদের তোপে ১১০ রানে অলআউট পাকিস্তান, ইংল্যান্ডের লিড আড়াই শ ছাড়িয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু সিলেটে জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪,২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ সিলেটের বিয়ানীবাজারে অনুষ্ঠিত হয়েছে বাংলার চিরায়ত ঐতিহ্যবাহী নৌকাবাইচ হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ সিলেটে গোয়াইনঘাটে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন বন্ধে পৃথক অভিযান ঢাকার ‘বার’ থেকে যুবকের সাথে যাওয়া সিলেট সুনামগঞ্জের ছাতকের এই তরুণী সিলেট প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হাম রোগে আক্রান্ত হয়ে ১ দিনে শিশুর মৃত্যু ৩ সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়ন অভিযানে- সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট প্রেসক্লাবের আয়োজনে ‘সাংবাদিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মিডিয়া ইনস্টিটিউট অ্যান্ড ট্রেনিংয়ের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় সিলেটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালাটি বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকতার মৌলিক বিষয়, সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং আধুনিক ডিজিটাল মাধ্যমে সংবাদ বিশ্বব্যাপী পাঠকের কাছে পৌঁছে দেওয়ার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালার শুরুতে অংশগ্রহণকারী সাংবাদিকরা নিজেদের নাম ও পদবি উপস্থাপন করেন। পরে প্রশিক্ষকরা সাংবাদিকতার ক্ষেত্রে সত্য ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ, তথ্যের সত্যতা যাচাই এবং দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের বিভিন্ন দিক তুলে ধরেন। মনিটরের মাধ্যমে বিভিন্ন উদাহরণ ও প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ইনস্টিটিউট অ্যান্ড ট্রেনিংয়ের চেয়ারম্যান ও দৈনিক মহাযুগের সম্পাদক ফরিদ আহমেদ নয়ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ইনস্টিটিউট অ্যান্ড ট্রেনিংয়ের কো-অর্ডিনেটর ইব্রাহিম হাসান (হাসনাইন)।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন যুবরাজ ফয়সাল, সাবেক হেড অব ডিজিটাল, দৈনিক নয়া দিগন্ত; আব্দুল্লাহ মাহমুদ, হেড অব ডিজিটাল, হার্ড নিউজ বাংলা; এবং ইসমাঈল আহসান, প্রতিবেদক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

কর্মশালাটির সার্বিক পরিচালনায় ছিলেন কামাল খান, সদস্য, ঢাকা প্রেসক্লাব। সঞ্চালনায় ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।

প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক সাংবাদিকতার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করা এবং দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র (সার্টিফিকেট) তুলে দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:১৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬