সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

সিলেটে পরকীয়া’ নিয়ে কথার জেরে ব্যবসায়ী খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

পরকীয়া প্রেমের ঘটনায় গালমন্দ করায় ক্ষোভের বশবর্তী হয়ে সিলেটের শাহপরান এলাকার ব্যবসায়ী শাহাব উদ্দিন (৬৫) কে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

এ হত্যাকান্ডের ঘটনায় মঙ্গলবার সন্ধ্যার পর জালাল আহমদ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে তুলে দেন স্থানীয়রা। এরপর পুলিশ জালাল আহমদের দেওয়া তথ্য মতে, হত্যাকান্ডে ব্যবহৃত কিরিচ উদ্ধার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে জালাল আহমদ হত্যাকান্ডের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

বুধবার দুপুর ১টার দিকে এ রিপোর্ট লেখার সময় জালাল আহমদকে শাহাব উদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার জালালের বাড়ি সুনামগঞ্জ। তিনি শাহপরান এলাকায় ভাড়া থাকতেন।

জানা যায়, মঙ্গলবার জালাল আহমদকে সন্দেহবশত স্থানীয়রা আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এসময় তিনি শাহাব উদ্দিনকে হত্যার কথা স্বীকার করেন।

এলাকাবাসীর জিজ্ঞাসাবাদের একটি ভিডিওফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।এতে জালাল আহমদকে বলতে শোনা যায়, স্থানীয় এক দর্জির স্ত্রীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। এ ইস্যুতে শাহাব উদ্দিনের সাথে তার কথাকাটাকাটি হয়। শাহাবউদ্দিন তাকে (জালাল) গালিগালাজ করেন। এই ক্ষোভেই তিনি শাহাব উদ্দিনকে হত্যা করেন।

এ ব্যাপারে সিলেটের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বুধবার দুপুরে বলেন, আসামির দেওয়া তথ্যমতে আমরা হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছি। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

কী কারণে হত্যা এমন প্রশ্নে ওসি বলেন, আসামি আদালতে জবানবন্দি দিলে আপনারা জানতে পারবেন না। তার আগে আমি কিছু বলতে পারবো না। উর্ধতন কর্তৃপক্ষ আপনাদের বিস্তারিত জানাবেন।

আর সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, হত্যাকান্ডের কারণ সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন (৬৫) সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। তার ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে। তিনি পরিবার নিয়ে ইসলামাবাদ এলাকায় নিজ বাসায় থাকতেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে পরকীয়া’ নিয়ে কথার জেরে ব্যবসায়ী খুন

আপডেট সময় : ০১:০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬