সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

সিলেট সীমান্তে (৪৮ বিজিবি) অভিযানে ২ কোটি টাকার মালামাল জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে প্রায় সোয়া ২ কোটি টাকার বিপুল পরিমাণ চোরাচালানির মালামাল জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, শনিবার (২২ আগস্ট) ও রোববার (২৩ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়। ব্যাটালিয়ন সদর এবং বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, তামাবিল ও প্রতাপপুর বিওপির সদস্যরা পৃথকভাবে অভিযানগুলো পরিচালনা করেন।

অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের প্রসাধনী, শাড়ি, জিরা, চা-পাতা, মোবাইল ডিসপ্লে, মার্বেল, গরু, কম্বল, চকলেট, মাছ, চিনি, সুপারি ও ফলসহ বিভিন্ন চোরাচালানির মালামাল জব্দ করা হয়। এ ছাড়া ইয়াবা বড়ি এবং অবৈধভাবে বালু-পাথর বহনকারী বাংলাদেশি বারকি নৌকা ও বাংলাদেশি মাছ জব্দ করা হয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা

বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির এমন আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সীমান্তে (৪৮ বিজিবি) অভিযানে ২ কোটি টাকার মালামাল জব্দ

আপডেট সময় : ১০:৫৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬