সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক

সিলেটে সচেতনতা সৃষ্টির মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :                              

সচেতনতা সৃষ্টির মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণে গণজোয়ার তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য অধিদপ্তর সিলেটের পরিচালক মো. আসাদুল বাকী। তিনি বলেন, বিলুপ্তপ্রায় দেশীয় মাছ সংরক্ষণ ও এর স্থায়িত্ব নিশ্চিত করতে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে কার্যক্রম গ্রহণ করতে হবে। পাশাপাশি স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের মৎস্যসম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করতে হবে।

১৮ আগস্ট (মঙ্গলবার) সিলেট নগরীর মৎস্য ভবনের মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা মৎস্য অফিস আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস।

মো. আসাদুল বাকী বলেন, মৎস্যসম্পদ দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশে বর্তমানে বিপুল পরিমাণ মাছ উৎপাদিত হচ্ছে এবং উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছ ও মৎস্যজাত পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। মৎস্য চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত ব্যবস্থাপনা এবং উৎপাদিত মাছের ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ায় দেশে মাছের উৎপাদন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, মাছের উৎপাদন যত বাড়ানো যাবে, প্রাকৃতিক জলাশয় বিশেষ করে হাওর-বাঁওড় ও অন্যান্য উন্মুক্ত জলাশয়ের ওপর তত চাপ কমবে। তবে সামান্য লাভের আশায় অবৈধ ও ক্ষতিকর পন্থায় মাছ আহরণ করা যাবে না। মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জাল ও অবৈধ উপায়ে মাছ শিকার বন্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগের ওপরও গুরুত্ব দিতে হবে।

প্রধান অতিথি আরও বলেন, দেশীয় প্রজাতির মাছের অনেকগুলো বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এসব মাছের প্রজনন ও সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যজীবী, চাষি, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ মৎস্যসম্পদ রেখে যেতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা আক্তার, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক সুনীল মণ্ডল, সিনিয়র সহকারী পরিচালক ড. আন মিনান নূর ও দ্বিজরাজ বর্মন এবং সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালি সুলতানা। এ সময় মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে সচেতনতা সৃষ্টির মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:১৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬