সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে সচেতনতা সৃষ্টির মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শাহ পীর কেল্লা বাবার মাজারের দানবাক্সে ১ কোটি ৩ লাখ টাকা সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৫, প্রাণহানী ২ হবিগঞ্জে থানায় আটকের ২১ ঘন্টা পর মুক্তি পেল আলোচিত সেই’ মাহদি সিলেট উপশহর থেকে বিদেশী নকল টাকাসহ আ*ট*ক ২ সিলেটের রায়নগরে নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতির সন্তানরা সংবাদ সম্মেলন করে জানান প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, নিরপেক্ষ, স্বচ্ছ এবং সর্বোচ্চ পর্যায়ে তাদের শাস্তির দাবি সিলেট বেকারি ফ্যাক্টরি ও মসলা গুড়াকরণ মিলে প্রশাসনের অভিযানে দুটি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড সিলেট ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ ৪ দালাল আটক দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী

সিলেট উপশহর থেকে বিদেশী নকল টাকাসহ আ*ট*ক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :                              

সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন উপশহর এলাকা থেকে বিদেশী নকল টাকাসহ সন্দেহভাজন দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনসাধারণ।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- ফরিদপুর জেলার ভাঙ্গা থানার আলগী ইউনিয়নের ছোট খাগদিয়া এলাকার মৃত খবির মাতব্বরের ছেলে মো. জাকির মাতব্বর (৫০) এবং একই ইউনিয়নের বালিয়াছাড়া এলাকার কুটি মিয়া মাতব্বরের ছেলে মো. লিঠু মাতব্বর (৬০)।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা দুইটার দিকে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন উপশহর এলাকার রোজভিউ কমপ্লেক্সের নিচতলায় বিদেশী নকল টাকাসহ সন্দেহভাজন দুইজনকে আটক করে গণধোলাই দেন স্থানীয় জনতা।

পরে তারা থানা পুলিশকে ১ লাখ ৩০ হাজার বিদেশী নকল টাকাসহ দুইজনকে আটকের খবর দেন। পুলিশ বেলা আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের হাত থেকে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে তাদের তল্লাশী করে ১০০ টাকার ৭টি সৌদি আরবের রিয়াল পাওয়া যায়। যেখানে মোট ৭০০ সৌদি রিয়াল ছিল। পরবর্তীতে উদ্ধারকৃতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিক করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

তিনি বলেন, ‘নকল টাকা দিচ্ছে বলে স্থানীয় জনগন দুই জন্য ব্যক্তিকে আটক করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। তখন তাদের কাছ থেকে তল্লাশী চালিয়ে ৭০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে। আর কিছু আছে কি-না সেটা পুলিশ তদন্ত করে দেখবে।

তিনি আরও বলেন, ‘উদ্ধারকৃতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট উপশহর থেকে বিদেশী নকল টাকাসহ আ*ট*ক ২

আপডেট সময় : ১১:৩৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬