সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ১০১ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (১৫ অগাস্ট) সকালে সিলেটের উপশহরস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের চ্যান্সারিতে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ভারতের রাষ্ট্রপতির স্বাধীনতা দিবসের বার্তা পাঠ, শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোকচিত্রের ডিজিটাল প্রদর্শনীর আয়োজন করা হয়।

সকালে ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা চ্যান্সারির রিসেপশন এলাকায় অতিথিদের স্বাগত জানান।

পরে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস অনুষ্ঠানে উপস্থিত হলে তাঁর নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

পতাকা উত্তোলনের পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস ভারতের রাষ্ট্রপতির স্বাধীনতা দিবসের বার্তা পাঠ করে শোনান। পরে তিনি উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন।

বক্তব্যে সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস ভারতের স্বাধীনতা অর্জনের দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ ও দেশের ঐতিহ্য সম্পর্কে আলোকপাত করেন।  তিনি স্বাধীনতা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্ব আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। শিক্ষা, সংস্কৃতি ও জনগণের মধ্যে যোগাযোগ দুই দেশের সম্পর্ককে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন রূপন্তী চক্রবর্তী, হরিপ্রিয়া দেবী ও প্রিয়ন্তি দাস। সিলেট গ্রামার স্কুলের  শিক্ষার্থীদের এবং অন্যান্য যুব শিল্পীদের আঁকা বেশ কিছু ছবি প্রদর্শিত হয়।

স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত BKJ কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আগ্রহের প্রশংসা করেন অনুষ্ঠানের অতিথিরা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খ্যাতিমান চিত্রশিল্পী হ্যারল্ড রশীদ।

পরে India Through My Lens  প্রতিযোগিতার আলোকচিত্র নিয়ে ডিজিটাল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট সময় : ১০:৪৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬