সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে জৈন্তাপুরে পাহাড় ও টিলা কর্তনে- পরিবেশের ক্ষতির অভিযোগ, ঝুঁকিতে বসতবাড়ি সিলেটে মাজারে গান গাইতে এসে বাউলশিল্পী পেহলি ভৈরবী সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের ওসমানীনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, পরিবারকে আর্থিক সহযোগিতা আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস’ উদযাপনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সিলেট ইসলামিক ফাউন্ডেশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও দু’আ মাহফিল পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় মডেল-বিভাগীয় কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজা ‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ – বাণিজ্যমন্ত্রী ত্রিতরঙ্গের বাদল সাঁঝের বর্ণাঢ্য আয়োজন ‘শ্রাবনের মেঘগুলো’

সিলেটের ওসমানীনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, পরিবারকে আর্থিক সহযোগিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত। এই ঘটনায় মামলা দায়ের পক্রিয়াধীন বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান। পরিচয় শনাক্তের পর নিহত ৯ জনের লাশ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে ।

শনিবার (৮ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে বিষয়টি জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান। তিনি বলেন, দুর্ঘটনার বিষয়ে ভিকটম মামলা দায়ের করবেন। তারা এখনো থানায় আসেন নি। আসলে দ্রুত মামলা রুজু করা হবে। এদিকে, নিহত ৯ জনকে রাষ্ট্রীয়ভাবে নগদ ২০ হাজার টাকা করে তাৎক্ষনিক অর্থ সহযোগীতা করা হয়েছে।

শেরপুর পুলিশ ফাঁড়ি থেকে ৭ জনের লাশ হস্তান্তরের সময় ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা নিহতের স্বজনদের হাতে আর্থিক সহযোগীতার অর্থ তুলে দেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিহত দুইজনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে একই পরিমান অর্থ প্রদান করা হয়েছে। এছাড়া গুরুত্বর আহত সিলেট ওসমানী মেডিকেল কলেজে আইসিইউ’তে থাকা এক জনকে নগদ ১৫ হাজার ও আহত ৭ জনকে ১০ হাজার টাকা করে অর্থ প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা।

এর আগে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের (ঢাকা মেট্রো- ব- ১৫-২৫৬৩) একটি বাসের সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল স্লিপার (ঢাকা মেট্রো- ব- ১২-৫৯৮৭) কোচের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৯ যাত্রী নিহত হন।

নিহতরা হলেন, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত সাফি উদ্দিনের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম (সোহরাব) (৫০), সিলেট নগরীর দক্ষিণ সুরমার চন্ডীপুল এলাকার জাহাঙ্গীরের মেয়ে ফাইজা (৩), সিলেটের সোবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২), কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিবের গ্রামের বাবুল মিয়ার মেয়ে ও বাউলশিল্পী পেহেলী ভৈরবী (১৭), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বগডহর গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে আবুল হোসেন (৪৪), সিলেটের জৈন্তাপুর উপজেলার উমনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আরমান (১৯), কুমিল্লার বাঙ্গুরা বাজার থানার পীরকাশিমপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সানিয়াদ জাহাঙ্গীর সৌরভ (৩৯), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শেরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম ইমন, কিশোরগঞ্জের নিকলী উপজেলার ষাইধার (আটরামপুর) গ্রামের রঞ্জিত সূত্রধরের ছেলে রুবেল সূত্রধর (৩৭)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের ওসমানীনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, পরিবারকে আর্থিক সহযোগিতা

আপডেট সময় : ১২:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬