সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএমের নির্দেশনায় মহানগরবাসীর জন্য একটি মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়িত হচ্ছে।

১৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন ১নং মোল্লারগাঁও ইউনিয়ন এবং মোগলাবাজার থানাধীন ৪২নং ওয়ার্ডের শ্রীরামপুর পয়েন্টে পৃথকভাবে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সর্বস্তরের জনগণ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষের সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার, সমগ্র সমাজ ও রাষ্ট্রের স্বাভাবিক বিকাশকেও মারাত্মকভাবে ব্যাহত করে। তাই সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে জনসচেতনতা সৃষ্টি, পারিবারিক মূল্যবোধ জোরদার করা এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা অত্যন্ত জরুরি।

বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রমের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সচেতন নাগরিকদের সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয়ভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:২৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬