সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট পুনাকের রিকশা বিতরণ অনুষ্ঠানে (সিসিক) প্রশাসক সিলেট শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু ১৬ জুলাই সিলেট হযরত শাহজালাল র: মাজারের দানবাক্স পাওয়া ৪৭ লক্ষাধিক টাকার উপরে ঐতিহ্যবাহী বিভিন্ন মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত কমিটির প্রথম সভা নতুন চুল গজাতে ৪ ভেষজের ব্যবহার ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট ফিফার নতুন নিয়মে আর্জেন্টিনাসহ সুবিধা পাচ্ছে যারা মেসির দুটি কীর্তিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি সাত মাসে সাড়ে ৫ কোটি গাছ লাগাবে সরকার

সিলেট মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

সিলেট মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট থানার আবাসিক এলাকার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

অদ্য ০৯/০৭/২০২৬ খ্রি. দুপুর ১২:০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে সিলেট মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে মহানগরীর বিভিন্ন আবাসিক এলাকার নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পুলিশ কমিশনার উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। জনগণের সক্রিয় অংশগ্রহণ ও তথ্য সহায়তার মাধ্যমে অপরাধ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য সিলেট মহানগরী গড়ে তোলা সম্ভব।

এ সময় তিনি উপস্থিত আবাসিক এলাকার নেতৃবৃন্দের বক্তব্য, মতামত ও বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং তাঁদের গঠনমূলক পরামর্শ গ্রহণ করেন। পরবর্তীতে মহানগরীর আবাসিক এলাকাগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও সুসংহত রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর বিভিন্ন থানাধীন আবাসিক এলাকার সভাপতি, বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:১৪:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬