সংবাদ শিরোনাম ::
সিলেট রেঞ্জ এর অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আরআরএফ, সিলেট পরিদর্শন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১৪৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
গত ৩০ জুন ২০২৬ খ্রি. মঙ্গলবার অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), সিলেট রেঞ্জ জনাব মোহাম্মদ আনোয়ারুল হক আরআরএফ, সিলেটের পুলিশ অফিস “বার্ষিক” পরিদর্শন করেন।
অ্যাডিশনাল ডিআইজি মহোদয় আরআরএফ, সিলেটে পৌঁছালে আরআরএফ, সিলেটের সুযোগ্য কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত), জনাব মোঃ হাসান নাহিদ চৌধুরী ফুলেল শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি মহোদয় পুলিশ অফিসের বিভিন্ন রেজিস্ট্রার ও দাপ্তরিক
কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

























