সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

সিলেটে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:২১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সোহেল উদ্দিনকে প্রেম প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১ জুলাই) দুপুরে ঢাকা মহানগর হাকিম-১৫ নং আদালতের বিচারক নাজনীন আক্তার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন জসিম। তিনি বলেন, প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় এসি সোহেল উদ্দিনের জামিন বাতিল করে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন ।

জানাগেছে, ২০১৯ সালে ফেইসবুকে বগুড়া জেলার গাবতলী উপজেলার হামিদপুরের (মন্ডলবাড়ি) জাহাঙ্গীর আলমের কন্যা বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী রিফাত জাহান স্নিগ্ধার সাথে তার পরিচয় হয়। ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকার যমুনা ফিউচার পার্কে স্নিগ্ধার সাথে তিনি সাক্ষাৎ করেন এবং ২০২২ সালের ৩০ এপ্রিল ৩ লাখ টাকা মোহরানায় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মনতলা গ্রামের মৃত মো. হাবিব উল্লার ছেলে মো. সোহেল উদ্দিনের তার বিবাহ হয়। বিয়ের কিছু দিন পরে স্নিগ্ধা জানতে পারেন, সোহেল ইতোপূর্বে আমিনা কিবরিয়া মিশু নামের এক নারীকে বিবাহ করেছেন। একপর্যায়ে সোহেল ও স্নিগ্ধার মাঝে এ নিয়ে ঝামেলা তৈরি হয়।

পরবর্তীতে যৌতুক দাবি, নির্যাতন, প্রতারণাসহ নানান অভিযোগে স্নিগ্ধা বাদী হয়ে সোহেলের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করেন। ঢাকা মহানগর হাকিম আদালতের মামলা নম্বর- সিআর ১১১৮/২০২২, ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মামলা নম্বর- সিআর ১৭৬/২০২৩, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের মামলা নম্বর-১৩৪৫/২০২৪ এবং ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের মামলা নম্বর- সিআর ১১৭/২০২৪।

এছাড়াও ঢাকার শাহজাহানপুরের (১৬১- মালিবাগ) মোশাররফ হোসেনের কন্যা সহকারী কর কমিশনার (বর্তমানে সাময়িক বরখাস্ত) মোসা. তানজিনা সাথী বাদী হয়ে তার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা দায়ের করেন। সিআর মামলা নম্বর-২৩৪১/২০২২। তানজিনা সাথী থানায় আরেকটি মামলা দায়ের করেন।

সর্বশেষ জানা গেছে, ঢাকার মহানগর হাকিম আদালত-১৫ এর বিচারক নাজমিন আক্তার ইভার আদালতে গত ৯ জুন মঙ্গলবার বিবাদী সোহেল উদ্দিন প্রিন্সের উপস্থিতিতে দন্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়। এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য বুধবার (১ জুলাই) ধার্য রয়েছে। এই মামলায় সোহেল উদ্দিনের আইনজীবি আদালতে তার জামিন আবেদন করেছিলেন কিন্তু বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।

সিআর- ২৩৪১/২০২২ নম্বর মামলায় জামিনে ছিলেন এএসপি সোহেল উদ্দিন। গত মাসে এমামলায় তার বিচার শুরু হয়। এএসপি সোহেল উদ্দিনের বিরুদ্ধে আরও দুটো মামলায় আজ বিচার কার্যক্রম শুরু হবার দিন ধার্য্য ছিল। গত তারিখে এই মামলাগুলোর চার্জ গঠনের কথা ছিল। কিন্তু আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত শেষ বারের মতো সময় দিয়ে ১ জুলাই চার্জ গঠনের তারিখ ধার্য করেন।

এছাড়াও রিফাত জাহান স্নিগ্ধার দায়েরকৃত দুটো মামলার বিচার কার্যক্রমও ইতোমধ্যে আদালতে শুরু হয়েছে। এর মধ্যে ২০২২ সালের ১০ নভেম্বর সিআর ১১১৮/২২ নং মামলার (যৌতুক নিরোধ আইনের ৩ ধারা) বিচার শুরু হয় এবং ২০২৫ সালের ১৩ আগস্ট সিআর ১৩৪৫/২৪ (প্রতারণা- ৪২০) মামলার বিচার কার্যক্রম শুরু হয়।

সিলেট মহানগর পুলিশ সূত্র জানায়, সম্প্রতি কোতোয়ালী থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সোহেল উদ্দিন ছুটিতে যান। ছুটিতে থাকাকালীন যদি কোনো ব্যক্তিগত অপকর্মে কারাবন্দি হন তাহলে আমাদের করার কিছু নেই। তবে অফিসিয়াল কোনো কাজে তিনি কারাবন্দি নন।

উল্লেখ্য, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মনতলা গ্রামের মৃত মো. হাবিব উল্লার ছেলে মো. সোহেল উদ্দিন। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানার বর্তমান সহকারী পুলিশ কমিশনার (এসি)। ২০১৭ সালে ৩৬ তম বিসিএস পরীক্ষায় সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে উত্তীর্ণ হন । কিন্তু কর্মজীবনে তিনি একের পর এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

আপডেট সময় : ০১:২৯:২১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬