সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

সিলেট শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনে সাড়ে ১৭ লাখ টাকাসহ সোনা জমা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের ঐতিহ্যবাহী শাহজালাল (রহ.) মাজারের দান কার্যক্রমে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তত্ত্বাবধানে সিলগালা করা মাজারের দানের ৩টি ডেগ ও প্রশাসনের দেওয়া দানবাক্স চার দিন পর খোলা হয়েছে।

সোমবার (২২ জুন) জোহরের নামাজের পর মাজার প্রাঙ্গণে এসব দানবাক্স ও ডেগের তালা খুলেন সিলেটের সদ্য সাবেক জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। এসময় ভেতরে জমা হওয়া অর্থ বের করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লা। তিনি জানান, সোমবার সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম শাহজালাল (রহ.) মাজারে জোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে বেলা প্রায় ২টার দিকে প্রশাসনের উপস্থিতিতে সিলগালাকৃত ডেগ ও দানবাক্সের তালা খোলা হয়। এ সময় ডেগ ও দানবাক্স থেকে বস্তাভর্তি টাকা বের করা হয়। পরে সেগুলো গণনার জন্য নির্ধারিত স্থানে নেওয়া হয়। বিকেল ৪টা পর্যন্ত টাকার গণনা কার্যক্রম চলমান ছিল।

তিনি আরও জানান, দানের অর্থ গণনা শেষে আনুষ্ঠানিকভাবে মোট প্রাপ্ত অর্থের পরিমাণ প্রকাশ করা হবে।

এর আগে রবিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। ওই প্রজ্ঞাপনে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

হযরত শাহজালালের (র.) মাজারের ডেকচি ও প্রশাসনের রাখা দানবাক্সে ৪ দিনে সাড়ে ১৭ লাখ টাকার বেশি জমা হয়েছে।

সোমবার (২২ জুন) সারাদিন ডেকচি ও দানবাক্সের টাকা গণনা শেষে এই তথ্য জানায় জেলা প্রশাসন।

তারা জানায়, গত বৃহস্পতিবার মাজার কর্তৃপক্ষের ডেকচি সিলগালা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯টি দানবাক্সও রাখা হয়েছিল।

পঞ্চম দিন সোমবার জোহরের নামাজের পর ডেকচিগুলো খুলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় সিলেটের বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম মাজার এলাকায় উপস্থিত ছিলেন।

এরপর স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে টাকাগুলো গণনা শেষে দেখা যায় প্রায় সাড়ে ৪ দিনে ভক্ত অনুরাগীরা ডেকচিতে দান করেছেন ১৭ লাখ ৬৫ হাজার টাকা। সাথে ছিল ৭ আনা পরিমাণ সোনা। এছাড়াও জেলা প্রশাসকের ব্যাপক প্রশংসা করে একটি চিঠিও ডেকচিতে পাওয়া গেছে।

উল্লেখ্য, এর আগে শুক্রবার (১২ জুন) বেলা দেড়টার দিকে হযরত শাহজালাল (রহ.) মাজার পরিদর্শণে যান সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। জেলা প্রশাসনের উদ্যোগে সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে দানবাক্সে তালা দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের ৩টি ডেগে সিলগালা করা হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বড় একটি প্রধান দানবাক্সসহ ছোট-ছোট আরও কয়েকটি দানবাক্স মাজারের বিভিন্ন স্থানে বসানো হয়েছে। পাশাপাশি এই দানবাক্সের নিরাপত্তার জন্য আনসার সদস্যদের নিয়োগ দেওয়া পরবর্তীতে মাজারের দানবাক্সের উপরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। এর পরপরই ডিসির এই উদ্যোগকে কেন্দ্র করে আলোচনায় আসেন সারওয়ার আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনে সাড়ে ১৭ লাখ টাকাসহ সোনা জমা

আপডেট সময় : ০৪:৫৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬