সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান হবিগঞ্জ বহুলায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিব আনিসুর রহমানকে প্রত্যাহার বাংলাদেশসহ ৬০ দেশের বি’রুদ্ধে ব্যবস্থা নিতে চায় যু’ক্তরাষ্ট্র সিলেটে হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন- আরিফ জরুরী মুহুর্তসহ স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের দ্রুত ও নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের নির্দেশ- এমপি লুনা সিলেট বিভিন্ন অপরাধে অপরাধে গ্রেফতার ৬২, ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা বিয়ানীবাজারে শিশুকে বলাৎকার অভিযোগে আটক ১ সিলেট ডায়াবেটিক হাসপাতাল এই অঞ্চলের সাধারণ ও মধ্যবিত্ত মানুষের ডায়াবেটিস চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল- মন্ত্রী আরিফ

সিলেট বিভিন্ন অভিযানে এক মাসে গ্রেফতার ১৬৬৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট মহানগর পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের বিভিন্ন অভিযানে মে মাসে ১ হাজার ৬শ’ ৬৫জনকে গ্রেফতার করা হয়েছে। এবং ওই সময় বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে। 

মাসব্যাপী এই অভিযানে এসএমপির ট্রাফিক বিভাগ ৩ হাজার ৫৫১টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ১ হাজার ৬শ’ ৯২টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং ১ হাজার ৮শ’ ৫৯টি বিভিন্ন প্রকার গাড়ি আটক করা হয়েছে।

এসএমপি সূত্র জানায়, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত বিভিন্ন অভিযানে গত মাসে মোট ১ হাজার ৬৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ১৯২ জন আসামি, ৪২ জন ছিনতাইকারী, ১৯১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৯৯ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, মেট্রো অধ্যাদেশে ৯৪৩ জন, ৫৬ জন চোর-ডাকাত, ৫২ জন জুয়াড়ি এবং ৯০ জন হকার রয়েছেন। একই সময়ে মহানগরের ৬টি থানায় ১৮৩টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া ১৭৮টি মামলার নিষ্পত্তিও করা হয়েছে।

অভিযানকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৯১১ পিস ইয়াবা বড়ি, ৪১ বোতল বিদেশি মদ, ২০ লিটার দেশি কেরু মদ, ১ কেজি গাঁজা, ৪৮ পুরিয়া গাঁজা এবং ৭টি গাঁজা গাছ।

এছাড়া চোরাচালান ও অবৈধ পণ্যের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১১ হাজার ৪৪০ কেজি ভারতীয় জিরা, ৪৫০ কেজি ভারতীয় চিনি, ১৩ হাজার ৫৭১ পিস ভারতীয় চকলেট, ১০ হাজার ৩৩২ পিস ভারতীয় ক্রিম, ১ হাজার ৬০৫ কেজি অবৈধ টি-লিফ (চা-পাতা), ৪৮০ পিস কিও কারপিন অলিভ অয়েল, ২ হাজার ১৫০ কেজি ভারতীয় ফুসকা, ৯২৪ পিস ভারতীয় বেঞ্জু, ৬০০ পিস চিপস, ৭ হাজার ৬০০ পিস তারাবাতি, ৩ হাজার পিস হাইড্রো বোম্ব, ৬ হাজার ৪৮০ পিস কাভিরি মেহেদী, ১৪৭ কেজি পুস্তদানা এবং ১৬২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, এসএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) বিশেষ প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বিকাশ প্রতারণার ঘটনায় হাতিয়ে নেওয়া ৫ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম জানান, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট বিভিন্ন অভিযানে এক মাসে গ্রেফতার ১৬৬৫

আপডেট সময় : ০৯:৩৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬