সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

সিলেটে চুরি যাওয়া ১১ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ২৪৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ১১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সিরাজ মিয়া (৫৭) কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ এলাকার কাকতইল গ্রামের ঈসমাইল মিয়ার ছেলে।

বুধবার (২৭ মে) ভোর আনুমানিক ৪টা ৫ মিনিটে শাহপরাণ (রহ.) থানাধীন মিরাপাড়া গরুর বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানায়, গরু ক্রেতা সেজে মো. সিরাজ মিয়া (৫৭) নামে এক ব্যক্তি গরু ব্যবসায়ী মো. আব্দুর রহমানের সঙ্গে গরু বিক্রয় নিয়ে কথাবার্তা বলছিলেন। একপর্যায়ে কৌশলে ব্যবসায়ীর ব্যাগে থাকা গরু বিক্রির ১৪টি বান্ডেলে রাখা ১১ লাখ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যান তিনি। পরে টাকা না পেয়ে ব্যবসায়ী বাজারে দায়িত্বরত পুলিশ সদস্যদের বিষয়টি জানান। খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে কদমতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে চুরি যাওয়া পুরো টাকা উদ্ধারসহ অভিযুক্ত সিরাজ মিয়াকে আটক করে।

এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় পেনাল কোডের ৩৭৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে চুরি যাওয়া ১১ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

আপডেট সময় : ০৩:৫৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬